কারিগরি শিক্ষা অধিদপ্তরের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ ৩২৪৫

০৬ মার্চ ২০২১, ০৮:০৩ PM

© ফাইল ফটো

কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পদে ২৬৮ জনকে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত (এমসিকিউ) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে গ্রেড ১১ থেকে ১৭ পর্যন্ত ১৩ ক্যাটাগরির এসব পদে মোট তিন হাজার ২৪৫ জন মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন। আজ শনিবার (৬ মার্চ) অধিদপ্তরের ওয়েবসাইটে (http://www.techedu.gov.bd) প্রকাশ করা হয়েছে।

নির্বাচিতদের মৌখিক পরীক্ষা শুরু হবে রোববার (৭ মার্চ) থেকে। সকাল ৯টা থেকে শুরু হবে মৌখিক পরীক্ষা। মৌখিক পরীক্ষার বিস্তারিত কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে।

শুক্রবার (৫ মার্চ) সকাল ও বিকেল দুই শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপরই শনিবার পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

পদের নাম: 

ধর্ম শিক্ষক (ইসলাম ধর্ম), লাইব্রেরিয়ান, হিসাবরক্ষক, ইউডিএ কাম অ্যাকাউন্ট্যান্ট, এলডিএ কাম স্টোরকিপার, সহকারী কাম স্টোরকিপার, অফিস সহকারী কাম স্টোরকিপার, এলডিএ কাম টাইপিস্ট, সহকারী কাম টাইপিস্ট, কেয়ার টেকার, ক্রাফট ইনস্ট্রাক্টর (শপ) জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস, ক্রাফট ইনস্ট্রাক্টর (শপ) কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি, ক্রাফট ইনস্ট্রাক্টর (শপ) জেনারেল ইলেকট্রনিকস, ক্রাফট ইনস্ট্রাক্টর (শপ) ফার্ম মেশিনারি, ক্রাফট ইনস্ট্রাক্টর (ল্যাব)।

২৬৮টি পদের জন্য শুক্রবার সকালে ধর্ম শিক্ষক (ইসলাম ধর্ম, পদ-৫৫), হিসাবরক্ষক (পদ-৯), ইউডিএ কাম অ্যাকাউন্ট্যান্ট (পদ-৯), এলডিএ কাম টাইপিস্ট (পদ-১), সহকারী কাম টাইপিস্ট (পদ-৫), ক্রাফট ইনস্ট্রাক্টর-ল্যাব (পদ-৮) পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

গতকাল শুক্রবার বিকেলে লাইব্রেরিয়ান (পদ-২৩), লাইব্রেরিয়ান (পদ-১৫), এলডিএ কাম স্টোরকিপার (পদ-২৫), সহকারী কাম স্টোরকিপার (পদ-১০), অফিস সহকারী কাম স্টোরকিপার (পদ-১৭), কেয়ারটেকার (পদ-২৩), ক্রাফট ইনস্ট্রাক্টর-শপ (পদ-৩৯) পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মিছিলে কর্মীকে লাথি, দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী রাজীব …
  • ১৩ নভেম্বর ২০২৬
আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, ১৪৪ ধারা জারি হল…
  • ১৩ নভেম্বর ২০২৬
হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় বাংলাদেশ-ভার…
  • ১৩ নভেম্বর ২০২৬
সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950