পরীক্ষা পেছানোর দাবিতে রিট করবেন ৪১তম বিসিএস প্রত্যাশীরা

০৫ মার্চ ২০২১, ০৩:১০ PM
হাইকোর্ট

হাইকোর্ট © ফাইল ফটো

৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর দাবিতে হাইকোর্টে রিট করবেন বিসিএস প্রত্যাশীরা। আগামী রবিবার (৭ মার্চ) রিট করবেন তারা।

শনিবার (৪ মার্চ) ‘৪১তম বিসিএস স্থগিত করতে হবে’ গ্রুপের আলোচনায় রিট করার এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। গ্রুপের সদস্য মো. ফুয়াদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামীকাল শনিবার এবং রবিবার আমরা প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং সরকারী কর্ম কমিশনের (পিএসসি) কার্যালয়ে স্মারকলিপি দেয়া হবে। এছাড়া রবিবার পরীক্ষা পেছানোর দাবিতে আমরা হাইকোর্টে রিট করব।

এর আগে গত সোমবার ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন বিসিএস প্রত্যাশীরা। মানববন্ধনে করোনার টিকা নিশ্চিত করে রোজার ঈদের পর পরীক্ষা নেয়ার দাবি জানান তারা।

চাকরিপ্রার্থী পরীক্ষার্থীরা বলছেন, দেশে করোনাভাইরাসের সংক্রমণ পুরোপুরি শেষ হয়নি। যারা পরীক্ষা দেবেন তাদেরও ভ্যাকসিন দেওয়া হয়নি। ৪১তম বিসিএসে আবেদন করেছেন ৪ লাখ ৭৫ হাজার প্রার্থী। পরীক্ষার্থী এবং অভিভাবক মিলিয়ে প্রায় ৭-৮ লাখ মানুষের সমাগম হবে। এতে করে অনেকেরই করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল না খোলায় পরীক্ষার্থীদের একটা বড় অংশ থাকার জায়গা নিয়ে সমস্যায় পড়বেন। তাই পরীক্ষা পেছানোর দাবি তুলেছেন তারা।

তারা আরও বলেন, করোনার ঝুঁকি এড়াতে সকল পরীক্ষার্থীদের ভ্যাকসিন প্রদান নিশ্চিত করতে হবে। এছাড়া করোনা সংক্রমণ রোধে বইমেলা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, মাস্টার্স বা অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষা-সব পিছিয়ে দেয়া হলো, তাই বিসিএস পরীক্ষার্থীদের ও তাদের পরিবারের স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবে ৪১ তম বিসিএস ও পিছিয়ে দেয়া উচিত।

প্রসঙ্গত, গত ১৩ জানুয়ারি ৪১তম বিসিএসের তারিখ ঘোষণা করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ঘোষণা অনুযায়ী আগামী ১৯ মার্চ এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

খাল খনন শেষে সাড়ে ৩৭ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দিলেন ইউএ…
  • ১৪ আগস্ট ২০২৬
এয়ার অ্যাস্ট্রায় ট্রেইনি ফার্স্ট অফিসার পদে চাকরির সুযোগ
  • ১৪ আগস্ট ২০২৬
দাম আরও বেড়ে কত টাকায় সোনা বিক্রি হচ্ছে আজ?
  • ১৪ আগস্ট ২০২৬
ইউএনও অফিসে সাংবাদিকদের ওপর বিএনপি-ছাত্রদলের হামলা, পুলিশ স…
  • ১৪ আগস্ট ২০২৬
দ্বিতীয় দিনের প্রথম সেশনেও অস্ট্রেলিয়ার ওপর ছড়ি ঘোরাল বাংলা…
  • ১৪ আগস্ট ২০২৬
ভালো কাজের স্বীকৃতিতে ডিএমপির কর্মকর্তাদের পুরস্কার
  • ১৪ আগস্ট ২০২৬