১৬ জনকে নিয়োগ দেবে কৃষি বিপণন অধিদপ্তর 

০৪ মার্চ ২০২১, ০৩:০০ PM

© লোগো

কৃষি বিপণন অধিদপ্তর সম্প্রতি লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৫টি পদে মোট ১৬ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ।

আবেদনের সময়সীমা
অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হবে ৪ মার্চ থেকে এবং আবেদন করা যাবে ২৫ মার্চ পর্যন্ত।

পদের নাম ও পদসংখ্যা
মোট ৫টি পদে লোক নেয়া হবে। পদগুলো হলো, সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর ও পদসংখ্যা ৩, হিসাবরক্ষক ও পদসংখ্যা ৫, সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর ও পদসংখ্যা ৩, গাড়িচালক ও পদসংখ্যা ৫

আবেদনের যোগ্যতা
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্ত জানা যাবে বিজ্ঞপ্তিতে।

চাকরি আবেদনের বয়স
প্রার্থীর বয়স ০১-০৩-২০২১ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা (http://dam.teletalk.com.bd/) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে ২৫ মার্চ পর্যন্ত জমা দিতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি
টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ১১২ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

বিস্তারিত বিজ্ঞপ্তি এখানে ক্লিক করুন

দাম আরও বেড়ে কত টাকায় সোনা বিক্রি হচ্ছে আজ?
  • ১৪ আগস্ট ২০২৬
ইউএনও অফিসে সাংবাদিকদের ওপর বিএনপি-ছাত্রদলের হামলা, পুলিশ স…
  • ১৪ আগস্ট ২০২৬
দ্বিতীয় দিনের প্রথম সেশনেও অস্ট্রেলিয়ার ওপর ছড়ি ঘোরাল বাংলা…
  • ১৪ আগস্ট ২০২৬
ভালো কাজের স্বীকৃতিতে ডিএমপির কর্মকর্তাদের পুরস্কার
  • ১৪ আগস্ট ২০২৬
নিজেদের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দিল রোমান…
  • ১৪ আগস্ট ২০২৬
রক্তে শর্করা নামলেই বিপদ! ডায়াবেটিকদের সঙ্গে কেন জরুরি খাবা…
  • ১৪ আগস্ট ২০২৬