চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আনসার ভিডিপি ব্যাংক

০৩ মার্চ ২০২১, ০৬:১৯ PM
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে নিয়োগ

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে নিয়োগ © ফাইল ফটো

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক হচ্ছে বাংলাদেশের একটি রাষ্ট্রমালিকানাধীন বিশেষায়িত ব্যাংকে ২টি পদে মোট ১০ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) সদস্যভুক্ত ব্যাংকটিতে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

‘সিনিয়র প্রিন্সিপাল অফিসার’ (২০১৯ সাল ভিত্তিক) ও ‘প্রিন্সিপাল অফিসার’ (২০১৯ সাল ভিত্তিক) এই দু’টি পদে নিয়োগ দেবে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক। ব্যাংকটিতে ‘প্রিন্সিপাল অফিসার’ পদে ২ জন ও ‘সিনিয়র প্রিন্সিপাল অফিসার’ পদে ৮ জন নিয়োগ পাবেন। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন যে কেউ। প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে নির্বাচন করা হবে।

আবেদনের সময়
আবেদন শুরু হয়েছে ২ মার্চ ২০২১ থেকে ও আবেদন করা যাবে ১৬ মার্চ ২০২১ পর্যন্ত।

শিক্ষাগত যোগ্যতা
‘সিনিয়র প্রিন্সিপাল অফিসার’ পদের জন্য চার্টার্ড অ্যাকাউনট্যান্ট অথবা আইসিএমএ সার্টিফিকেট থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যূন ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
‘প্রিন্সিপাল অফিসার’ পদের জন্য স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে অন্যূন একটি প্রথম বিভাগ বা শ্রেণি থাকতে হবে। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। অন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার (৯ম গ্রেড) বা ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (বা সমমান) পদে ন্যূনতম ২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল
২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুসারে ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা এবং নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা পাবেন ‘সিনিয়র প্রিন্সিপাল অফিসার’ পদে চাকরি পেলে।
২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুসারে ৩৫,৫০০-৬৭,০১০ টাকা এবং নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা পাবেন ‘প্রিন্সিপাল অফিসার’ পদে কেউ চাকরি পেলে।

আবেদনের বয়স
‘সিনিয়র প্রিন্সিপাল অফিসার’ পদে আবেদনের সর্বোচ্চ বয়স ৪০ বছর। আর ‘প্রিন্সিপাল অফিসার’ পদে আবেদনের বয়স সর্বোচ্চ ৩৫ বছর।

আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা (https://erecruitment.bb.org.bd) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে ১৬ মার্চ পর্যন্ত জমা দিতে পারবেন আগ্রহী প্রার্থীরা।

ভালো কাজের স্বীকৃতিতে ডিএমপির কর্মকর্তাদের পুরস্কার
  • ১৪ আগস্ট ২০২৬
নিজেদের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দিল রোমান…
  • ১৪ আগস্ট ২০২৬
রক্তে শর্করা নামলেই বিপদ! ডায়াবেটিকদের সঙ্গে কেন জরুরি খাবা…
  • ১৪ আগস্ট ২০২৬
সরকারি বেতন ১০০ শতাংশ বাড়ানোর সুপারিশ, মন্ত্রিসভার অনুমোদনে…
  • ১৪ আগস্ট ২০২৬
ইরান কতদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে?
  • ১৪ আগস্ট ২০২৬
জুটি ভাঙল অস্ট্রেলিয়া
  • ১৪ আগস্ট ২০২৬