৪১তম বিসিএসের প্রিলি পেছানোর দাবিতে মানববন্ধন

০১ মার্চ ২০২১, ১২:৩২ PM

© সংগৃহীত

৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর দাবিতে মানববন্ধন করেছেন চাকরিপ্রার্থী পরীক্ষার্থীরা। করোনা মহামারির মধ্যে ঝুঁকি নিয়ে পরীক্ষায় অংশ নিতে চান না তারা।

করোনা টিকা দিয়েই তারা এই পরীক্ষায় বসতে চাচ্ছেন। সোমবার (১ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লবের সামনে এক মানববন্ধনের মাধ্যমে এই দাবি জানান তারা।

চাকরিপ্রার্থী পরীক্ষার্থীরা বলছেন, দেশে করোনাভাইরাসের সংক্রমণ পুরোপুরি শেষ হয়নি। যারা পরীক্ষা দেবেন তাদেরও ভ্যাকসিন দেওয়া হয়নি। ৪১তম বিসিএসে আবেদন করেছেন ৪ লাখ ৭৫ হাজার প্রার্থী। পরীক্ষার্থী এবং অভিভাবক মিলিয়ে প্রায় ৭-৮ লাখ মানুষের সমাগম হবে। এতে করে অনেকেরই করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল না খোলায় পরীক্ষার্থীদের একটা বড় অংশ থাকার জায়গা নিয়ে সমস্যায় পড়বেন। তাই পরীক্ষা পেছানোর দাবি তুলেছেন তারা।

তারা আরও বলেন, করোনার ঝুঁকি এড়াতে সকল পরীক্ষার্থীদের ভ্যাকসিন প্রদান নিশ্চিত করতে হবে। এছাড়া করোনা সংক্রমণ রোধে বইমেলা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, মাস্টার্স বা অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষা-সব পিছিয়ে দেয়া হলো, তাই বিসিএস পরীক্ষার্থীদের ও তাদের পরিবারের স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবে ৪১ তম বিসিএস ও পিছিয়ে দেয়া উচিত।

প্রসঙ্গত, গত ১৩ জানুয়ারি ৪১তম বিসিএসের তারিখ ঘোষণা করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ঘোষণা অনুযায়ী আগামী ১৯ মার্চ এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৭ সিনিয়র সহকারী সচিবকে বদলি করল সরকার
  • ১৪ আগস্ট ২০২৬
অষ্টম শ্রেণি পাসেই আদ্-দ্বীন ফাউন্ডেশনে চাকরির সুযোগ
  • ১৪ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ার বিপক্ষে তানজিদের স্বপ্নের ‘সেঞ্চুরি’
  • ১৪ আগস্ট ২০২৬
চাকরি দেবে বিকাশ, আবেদন করুন আজই
  • ১৪ আগস্ট ২০২৬
বাউফলে সুপেয় পানির সংকট, গভীর নলকূপ বসাচ্ছেন বিএনপি নেতা
  • ১৪ আগস্ট ২০২৬
খাল খনন শেষে সাড়ে ৩৭ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দিলেন ইউএ…
  • ১৪ আগস্ট ২০২৬