মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত

২৮ ফেব্রুয়ারি ২০২১, ০৫:৪৮ PM

© লোগো

মৎস্য অধিদপ্তরের নিয়ােগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ৫ ‍ও ১২ মার্চ এসব লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। রবিবার (২৮ ফেব্রুয়ারি) মৎস্য অধিদপ্তরের  উপ-পরিচালক (প্রশাসন) ও বিভাগীয় নির্বাচন কমিটির সদস্য সচিব মোহা. আতিয়ার হিমনি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মৎস্য অধিদপ্তরাধীন রাজস্ব খাতভুক্ত সরাসরি পূরণযােগ্য ১৪ থেকে ২০ গ্রেডের ৩১০টি শূন্যপদে কর্মচারী নিয়ােগের লক্ষ্যে ১৯ মার্চ ৩৩.০২.০০০০.১০৩.০১,০০৮.২০-১১৬ সংখ্যক স্মারকে নিয়ােগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরবর্তীতে আবেদনের সময়সীমা বৃদ্ধি করে ১৪ জুলাইয়ের ৩৩.০২.০০০০,১০৩.০১.০০৮,২০-১৯২ সংখ্যক স্মারকে সংশােধিত বিজ্ঞপ্তি জারি করা হয়। উক্ত বিজ্ঞপ্তির প্রেক্ষিতে আবেদনকারীদের মধ্য হতে গাড়িচালক, নিরাপত্তা প্রহরি এবং অফিস সহায়ক পদের জন্য লিখিত পরীক্ষা আগামী ৫ মার্চ, শুক্রবার বিকাল ৩টায় এবং সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, হ্যাচারি টেকনিশিয়ান এবং পাম্প অপারেটর পদের জন্য লিখিত পরীক্ষা আগামী ১২ মার্চ, শুক্রবার বিকাল ৩টায় অনুষ্ঠিত হওয়ার জন্য নির্ধারিত ছিলাে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, টেলিটক বাংলাদেশ লিমিটেড-এর কারিগরি সহায়তায় পরীক্ষার্থীদের রেজিস্টার্ড মােবাইল নম্বরে প্রবেশপত্র ডাউনলােড সংক্রান্ত তথ্য ইতােমধ্যে প্রেরণ করা হয়েছে এবং প্রবেশপত্র ডাউনলোডের জন্য উন্মুক্ত করা হয়েছে। কিন্তু অনিবার্য কারণবশত উক্ত দুই দিনের নিয়ােগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে নির্ধারণ হলে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানাে হবে। পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য মৎস্য অধিদপ্তরের ওয়েবসাইট (www.fisheries.gow.bd) এ পাওয়া যাবে।

ছাত্রদল নেতাকর্মীদের মারধরের ঘটনায় বারের ম্যানেজারসহ ১১ জন …
  • ১৩ নভেম্বর ২০২৬
ডাক্তারের মানবিক উদ্যোগে ২১ দিন পর নিখোঁজ বৃদ্ধকে ফিরে পেল …
  • ১৩ নভেম্বর ২০২৬
মিছিলে কর্মীকে লাথি, দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী রাজীব …
  • ১৩ নভেম্বর ২০২৬
আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, ১৪৪ ধারা জারি হল…
  • ১৩ নভেম্বর ২০২৬
হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় বাংলাদেশ-ভার…
  • ১৩ নভেম্বর ২০২৬
সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950