শাহবাগে ৩৫ আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ

২৬ ফেব্রুয়ারি ২০২১, ০৫:৩৩ PM
শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা

শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা © টিডিসি ফটো

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। এসময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুরুতর আহত হয়েছেন। এছাড়া ৫-৭ আন্দোলনকারী শিক্ষার্থীকে আটক করা হয়েছে।

শুক্রবার বিকেলে শাহবাগ আনন্দোলনস্থল থেকে সাধারণ ছাত্র পরিষদের সভাপতি ও আন্দোলনকারী শিক্ষার্থীদের মুখপাত্র ইমতিয়াজ হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাস বলেন, শাহবাগ মোড়ে আমাদের শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ করেছে। তারা আমাদের আন্দোলনকারী শিক্ষার্থীদের ধরে নিয়ে গেছে।

তিনি বলেন, পুলিশের হামলায় আমাদের বেশ কয়েকজন আন্দোলনকারী শিক্ষার্থী আহত হয়েছেন। আমরা ফের জড়ো হওয়ার চেষ্টা করছি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে জড়ো হয়ে ফের বিক্ষোভ করবো। আমাদের ৩৫-এর দাবি মেনে নিতে হবে এবং আটক শিক্ষার্থীদের ছেড়ে দিতে হবে।

এর আগে এদিন দুপুরের পর থেকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে ৩৫ প্রত্যাশী শিক্ষার্থীরা। পরে বিকেল তারা শাহবাগ অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের ওপর চড়াও হয়। এতে আন্দোলনকারী বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। এছাড়া ৩৫ আন্দোলনের প্রধান সমন্বয়ক এম এ আলীসহ বেশ কয়েকজন শিক্ষার্থীকে আটক করা হয়েছে।

দাম আরও বেড়ে কত টাকায় সোনা বিক্রি হচ্ছে আজ?
  • ১৪ আগস্ট ২০২৬
ইউএনও অফিসে সাংবাদিকদের ওপর বিএনপি-ছাত্রদলের হামলা, পুলিশ স…
  • ১৪ আগস্ট ২০২৬
দ্বিতীয় দিনের প্রথম সেশনেও অস্ট্রেলিয়ার ওপর ছড়ি ঘোরাল বাংলা…
  • ১৪ আগস্ট ২০২৬
ভালো কাজের স্বীকৃতিতে ডিএমপির কর্মকর্তাদের পুরস্কার
  • ১৪ আগস্ট ২০২৬
নিজেদের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দিল রোমান…
  • ১৪ আগস্ট ২০২৬
রক্তে শর্করা নামলেই বিপদ! ডায়াবেটিকদের সঙ্গে কেন জরুরি খাবা…
  • ১৪ আগস্ট ২০২৬