৪০৫ জন নেবে সড়ক ও জনপথ অধিদপ্তর

২৪ ফেব্রুয়ারি ২০২১, ০৬:১৭ PM

সরকারের সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তরে পাঁচটি ভিন্ন পদের বিপরীতে মোট ৪০৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: সার্ভেয়ার, কার্যসহকারী, ইলেকট্রিশিয়ান, অফিস সহায়ক ও সড়ক শ্রমিক।

পদসংখ্যা: সর্বমোট ৪০৫ জন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক অথবা সমমান পাস, ট্রেড কোর্স সম্পন্ন, প্রাইমারি স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

বেতন: জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বিভিন্ন গ্রেড বেতন-ভাতা দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের অনলাইনের (http://rhd.teletalk.com.bd) মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৩১ মার্চ, ২০২১

সূত্র: সড়ক ও জনপথ অধিদপ্তরের ওয়েবসাইট। বিস্তারিত এই লিঙ্কে দেখতে পাবেন।

৭ সিনিয়র সহকারী সচিবকে বদলি করল সরকার
  • ১৪ আগস্ট ২০২৬
অষ্টম শ্রেণি পাসেই আদ্-দ্বীন ফাউন্ডেশনে চাকরির সুযোগ
  • ১৪ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ার বিপক্ষে তানজিদের স্বপ্নের ‘সেঞ্চুরি’
  • ১৪ আগস্ট ২০২৬
চাকরি দেবে বিকাশ, আবেদন করুন আজই
  • ১৪ আগস্ট ২০২৬
বাউফলে সুপেয় পানির সংকট, গভীর নলকূপ বসাচ্ছেন বিএনপি নেতা
  • ১৪ আগস্ট ২০২৬
খাল খনন শেষে সাড়ে ৩৭ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দিলেন ইউএ…
  • ১৪ আগস্ট ২০২৬