২৮ জন প্রভাষক নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

২৩ ফেব্রুয়ারি ২০২১, ০৬:০৭ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

আটটি ভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের বিপরীতে ২৬ জন প্রভাষক নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের অন্যতম স্বায়ত্বশাসিত শিক্ষাপ্রতিষ্ঠান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

পদের নাম: প্রভাষক (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, রসায়ন, গণিত, উদ্ভিদবিজ্ঞান, মার্কেটিং, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, দর্শন, সেন্টার অব এক্সসেলেন্স ইন টিচিং অ্যান্ড লার্নিং)।

পদসংখ্যা: ২৬ জন।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, রসায়ন, গণিত, উদ্ভিদবিজ্ঞান, মার্কেটিং, দর্শন, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, সেন্টার অব এক্সসেলেন্স ইন টিচিং অ্যান্ড লার্নিং প্রভৃতি বিষয়ে বিএসসি ও এমএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর ন্যূনতম সিজিপিএ ৩.৬০ (৪ স্কেলে) থাকতে হবে। জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ/ দর্শন বিভাগ থেকে ন্যূনতম সিজিপিএ ৩.৫০ (৪ স্কেলে) থাকতে হবে। এসএসসি ও এইচএসসি উভয় ক্ষেত্রে গ্রেডিং পদ্ধতিতে বিজ্ঞান ও বাণিজ্য শাখায় জিপিএ ৪.২৫ (৫.০০ স্কেলে) এবং মানবিক শাখায় জিপিএ ৪.০০ (৫.০০ স্কেলে) থাকতে হবে।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/-টাকা।

আবেদন প্রক্রিয়া: প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদ্ধতিতে ও নির্দিষ্ট ঠিকানায় আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২৫ ফেব্রুয়ারি ২০২১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিস্তারিত জানতে পারবেন।

ট্যাগ: জাবি
৭ সিনিয়র সহকারী সচিবকে বদলি করল সরকার
  • ১৪ আগস্ট ২০২৬
অষ্টম শ্রেণি পাসেই আদ্-দ্বীন ফাউন্ডেশনে চাকরির সুযোগ
  • ১৪ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ার বিপক্ষে তানজিদের স্বপ্নের ‘সেঞ্চুরি’
  • ১৪ আগস্ট ২০২৬
চাকরি দেবে বিকাশ, আবেদন করুন আজই
  • ১৪ আগস্ট ২০২৬
বাউফলে সুপেয় পানির সংকট, গভীর নলকূপ বসাচ্ছেন বিএনপি নেতা
  • ১৪ আগস্ট ২০২৬
খাল খনন শেষে সাড়ে ৩৭ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দিলেন ইউএ…
  • ১৪ আগস্ট ২০২৬