যথা সময়েই ৪১ ও ৪২তম বিসিএস পরীক্ষা

২২ ফেব্রুয়ারি ২০২১, ১০:১৫ PM

© ফাইল ফটো

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ঘোষণার পর ৪৩তম বিসিএসের আবেদনের সময়সীমা বাড়ানোর কথা ভাবছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তবে ৪০, ৪১ ও ৪২তম বিসিএস পরীক্ষা আগের ঘোষণা অনুযায়ী অনুষ্ঠিত হবে। কমিশনের চেয়ারম্যান সোহরাব হোসাইন গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

সোমবার (২২ ফেব্রুয়ারি) রাতে তিনি বলেন, সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে ৪৩তম বিসিএসের আবেদনের সময়সীমা দুই মাস বাড়িয়ে ৩১ মার্চ করা হয়েছিল। যে উদ্দেশ্যে এই সময়সীমা বাড়ানো হয়েছিল, সেই একই কারণে এখন শিক্ষামন্ত্রী দীপু মনিসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে যৌক্তিক সময় বাড়ানো যেতে পারে। তবে অন্য তিন বিসিএসের পরীক্ষা যথাসময়েই হবে। এর মধ্যে ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা চলছে আর ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হবে ১৯ মার্চ। এ ছাড়া ৪২তম বিসিএসের পরীক্ষা হবে এ মাসের ২৬ ফেব্রুয়ারি। ৪২ বিসিএসে শুধু চিকিৎসক নেওয়া হবে।

তিনি আরও বলেন, ৪০তম এবং ৪১তম বিসিএসের কার্যক্রম আগেই শুরু হয়েছিল। আর ৪২তম বিসিএসটি হচ্ছে জরুরি ভিত্তিতে চিকিৎসক নিয়োগের জন্য। সুতরাং এই তিনটি পরীক্ষা পেছানোর যৌক্তিকতা নেই।

এর আগে দুপুরে শিক্ষামন্ত্রী বলেছেন, বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষে ক্লাস শুরু হবে ২৪ মে। তার আগে ১৭ মে আবাসিক হলগুলো খুলবে। তবে হলে ওঠার আগে আবাসিক শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা নিতে হবে। খোলার আগে কোনো পরীক্ষা হবে না। যেসব বিশ্ববিদ্যালয় পরীক্ষা ও হল খোলার ঘোষণা দিয়েছিল, সেই সিদ্ধান্তও বাতিল হবে।

অবশ্য অনলাইনে ক্লাস চলবে। এ ছাড়া এই সিদ্ধান্তের সঙ্গে মিল রেখে বিসিএস পরীক্ষার আবেদনের সময় ও পরীক্ষা পেছানো হবে।

আবাসিক ভবনের নিচে মিলল ২৫ হাজার লিটার ডিজেল 
  • ২৭ মার্চ ২০২৬
এনটিআরসিএর অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১২৯৫১, আবেদন শুরু ২…
  • ২৭ মার্চ ২০২৬
‘বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন মেজর জিয়া’, বি…
  • ২৭ মার্চ ২০২৬
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতি প্রায় ৫ কোটি টাকা
  • ২৭ মার্চ ২০২৬
যশোরে সাড়ে ৭ হাজার কৃষকের ঋণ মওকুফ
  • ২৭ মার্চ ২০২৬
তুরস্কে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তথ্যমন্ত…
  • ২৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence