অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে কর কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। কর আপিল অঞ্চল-৩, ঢাকা এর অধীনে ৭টি পদে মোট ১৩ জনকে নিয়োগ দেবে।
পদের নাম: কম্পিউটার অপারেটর-১টি
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০ শব্দ
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা
পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর-১টি
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাশ
অন্যান্য যোগ্যতা : সাঁট লিপিতে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ৫০ ও ৮০, কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
পদের নাম: উচ্চমান সহকারী-২টি
শিক্ষাগত যোগ্যতা : স্নাতক বা সমমানের ডিগ্রী এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর-১টি
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাশ
অন্যান্য যোগ্যতা: সাঁট লিপিতে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ৪৫ ও ৭০, কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-৪টি
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক বা সমমানের পাশ
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে ২০ শব্দ
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
পদের নাম: মেশিন অপারেটর-১টি
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ
বেতন: ৮,৮০০-২১,৩১০ টাকা
পদের নাম: অফিস সহায়ক-৩টি
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা
আবেদনের শেষ সময়: ৭ মার্চ বিকেল ৫টা পর্যন্ত
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://taz3.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।