সংবর্ধনা পেলেন নব নিয়োগপ্রাপ্ত ৩৮তম বিসিএস কর ক্যাডার কর্মকর্তারা

১৬ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৪৫ PM

© টিডিসি ফটো

নব নিয়োগপ্রাপ্ত ৩৮তম বিসিএস (কর) ক্যাডার কর্মকর্তাদের সংবর্ধনা দিয়েছে বিসিএস ট্যাক্সেশন এসোসিয়েশন। সোমবার (১৫ সোমবার) রাজধানীর বেইলি রোডস্থ অফিসার্স ক্লাবে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এর আগে রবিবার (১৪ ফেব্রুয়ারি) তারা প্রথম কর্মস্থলে যোগদান করেন।

৩৬তম বিসিএস (কর) ক্যাডার কর্মকর্তাদের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়৷ সংগঠনের সভাপতি কর কমিশনার মো. রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিধি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর নীতি) মোঃ আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর প্রশাসন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) হাফিজ আহমেদ মুর্শেদ, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর আপীল ও অব্যাহতি) অপূর্ব কান্তি দাস ও জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর জরিপ ও পরিদর্শন) প্রদ্যুৎ কুমার সরকার।

সভায় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের মহাসচিব মোহাম্মদ ফজলে আহাদ কায়ছারসহ আয়কর বিভাগের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসোসিয়েশনের প্রচার ও প্রকাশনা সম্পাদক উপ কর কমিশনার গোলাম কিবরিয়া।

সভায় প্রধান অতিথি মো. আলমগীর হোসেন বলেন, উন্নত বাংলাদেশ গড়তে হলে রাজস্ব আদায়ের বিকল্প নেই। আয়কর বিভাগ এ লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নবীন কর্মকর্তাদের এই যোগদান রাজস্ব আদায়ে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সভায় অন্যান্য ব্ক্তারা বলেন, আয়কর বিভাগের নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা প্রয়োজনীয় প্রশিক্ষণ সমাপ্ত করে তাদের মেধাকে কাজে লাগিয়ে রাজস্ব আহরণের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত হবেন। সেই সাথে নতুন কর্মকর্তারা রাজস্ব আদায়ের প্রবৃদ্ধিকে আরো বেগবান করবেন বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

৭ সিনিয়র সহকারী সচিবকে বদলি করল সরকার
  • ১৪ আগস্ট ২০২৬
অষ্টম শ্রেণি পাসেই আদ্-দ্বীন ফাউন্ডেশনে চাকরির সুযোগ
  • ১৪ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ার বিপক্ষে তানজিদের স্বপ্নের ‘সেঞ্চুরি’
  • ১৪ আগস্ট ২০২৬
চাকরি দেবে বিকাশ, আবেদন করুন আজই
  • ১৪ আগস্ট ২০২৬
বাউফলে সুপেয় পানির সংকট, গভীর নলকূপ বসাচ্ছেন বিএনপি নেতা
  • ১৪ আগস্ট ২০২৬
খাল খনন শেষে সাড়ে ৩৭ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দিলেন ইউএ…
  • ১৪ আগস্ট ২০২৬