শাহবাগে ডিপ্লোমা বেকার নার্সদের প্রতিবাদ সমাবেশ

১৩ ফেব্রুয়ারি ২০২১, ০১:১০ PM
ডিপ্লোমা বেকার নার্সদের প্রতিবাদ সমাবেশ

ডিপ্লোমা বেকার নার্সদের প্রতিবাদ সমাবেশ © সংগৃহীত

রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে ডিপ্লোমা বেকার নার্সরা। জনস্বাস্থ্য সুরক্ষা এবং নার্সিং পেশার মান রক্ষায়-সর্বক্ষেত্রে কম যোগ্যতার কারিগরি শিক্ষাবোর্ডের অধীন পেশেন্ট কেয়ার টেকনোলজিস্টদের ডিপ্লোমা নার্সদের সমমান ও পরিবার কল্যাণ পরিদর্শিকাদের (এফডব্লিউভি) ডিপ্লোমা ইন মিডওয়াইফারি সমমান করার সিদ্ধান্তের প্রতিবাদে এবং দ্রুত কারিগরিমুক্ত লাইন্সেসিং/কমপ্রিহেনসিভ পরীক্ষা আয়োজন করার দাবিতে তারা এ প্রতিবাদে শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে এ সমাবেশ করেন তারা।

আন্দোলনকারীরা জানান, নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের সব শর্ত (শিক্ষাগত যোগ্যতা জেলা কোটা ও শারীরিক যোগ্যতা) পূরণ সাপেক্ষে মেডিকেল শিক্ষার্থীদের ন্যায় প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে নার্সিং কোর্সে অধ্যয়নের সুযোগ লাভ করেন। পরীক্ষায় উত্তীর্ণরাই কাউন্সিলের কম্প্রিহেনসিভ (লাইসেন্সিং/প্রি রেজিস্ট্রেশন) দায়িত্ব পালনের বৈধ নার্স হিসেবে বিবেচিত হয়।

তারা আরও জানান, কিন্তু দুঃখ বিষয় হলো জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি স্বতন্ত্র পেশা হিসেবে প্রচলিত হলেও কারিগরি শিক্ষা বোর্ড বিশেষ বিশেষ ক্ষেত্রে চতুরতার মাধ্যমে নার্সিং শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছিল। যা একদিকে যেমন দেশের জনগণকে চরম স্বাস্থ্য ঝুঁকিতে ফেলে দিচ্ছে, তেমনি অন্যদিকে নার্সিং শিক্ষা ও সার্ভিসের মান বিনষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে।

একই দাবিতে ১৪ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব স্বাস্থ্য প্রতিষ্ঠান ও নার্সিং শিক্ষাপ্রতিষ্ঠানে তিন দিনব্যাপী কালো ব্যাজ ধারণ কর্মসূচি ঘোষণা করেছে নবগঠিত নার্সের সংগ্রাম পরিষদ।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অনুষ্ঠিত এক সভায় এ ঘোষণা দেয়া হয়। সভায় নার্সেস সংগ্রাম পরিষদ প্রধান এবং বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের (বিএনএ) ভারপ্রাপ্ত সভাপতি ইসমত আরা পারভীন ওই সভায় সভাপতিত্ব করেন।

ছাত্রদল নেতাকর্মীদের মারধরের ঘটনায় বারের ম্যানেজারসহ ১১ জন …
  • ১৩ নভেম্বর ২০২৬
ডাক্তারের মানবিক উদ্যোগে ২১ দিন পর নিখোঁজ বৃদ্ধকে ফিরে পেল …
  • ১৩ নভেম্বর ২০২৬
মিছিলে কর্মীকে লাথি, দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী রাজীব …
  • ১৩ নভেম্বর ২০২৬
আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, ১৪৪ ধারা জারি হল…
  • ১৩ নভেম্বর ২০২৬
হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় বাংলাদেশ-ভার…
  • ১৩ নভেম্বর ২০২৬
সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950