নতুন ব্যবসা সৃষ্টিতে প্রশিক্ষণের আয়োজন স্কিটির

০২ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৫৮ PM
ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট-স্কিটি

ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট-স্কিটি © লোগো

দেশের শিক্ষিত তরুণ-তরুণীদের জন্য ‘নতুন ব্যবসা সৃষ্টিতে উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে ‘ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট (স্কিটি)।

প্রশিক্ষণ কোর্সটি আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। স্বশরীরে উপস্থিত হয়ে অথবা অনলাইনে এই কোর্সটিতে অংশগ্রহণ করা যাবে।

স্বশরীরে অংশগ্রহণকারীদের জন্য দুই হাজার টাকা এবং অনলাইনে (ঝুম) কোর্স করতে ইচ্ছুকদের জন্য এক হাজার টাকা রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে। রাজধানীর উত্তরায় স্কিটির প্রশিক্ষণ কক্ষে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্লাস অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) প্রশিক্ষণ ইনস্টিটিউট স্কিটি থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্কিটি ১৯৮৫ সাল থেকে এ পর্যন্ত ৫০ হাজারের বেশি সম্ভাবনাময় উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিয়েছে। এরই ধারাবাহিকতায় দেশের শিক্ষিত তরুণ-তরুণী যারা শিল্প প্রতিষ্ঠান বাব্যবসা গড়ে তুলতে চান তাদের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত মডিউল অনুযায়ী এ প্রশিক্ষণ কোর্সটি প্রণয়ন করা হয়েছে।

সফলভাবে কোর্স সমাপ্তির পর সম্ভাবনাময় যোগ্য উদ্যোক্তাদের বিসিকের নিজস্ব তহবিল এবং কর্মসংস্থান ব্যাংক থেকে ঋণ প্রদানে সহায়তা করা হবে। এছাড়া সরকারিভাবে প্রত্যেককে সনদ দেওয়া হবে।

আগ্রহী উদ্যোক্তাদের ৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টার মধ্যে আবেদনসহ রেজিস্ট্রেশন করতে হবে। বিকাশ  নম্বর : ০১৭১০-০১৩১৬১ (জোনায়েত হোসেন) এবং ০১৬৮৬-৩৯৫৪৫৯ (জুবায়ের ইসলাম) এর মাধ্যমে কোর্স ফি জমা দিয়ে রেজিস্ট্রেশন করা যাবে।

প্রশিক্ষণ কোর্সটি সম্পর্কে বিস্তারিত জানতে ০১৫৩৪-২৭৮১৫৫, ৪৮৯৬১৯৪৮ (কোর্স পরিচালক, মুনিরা মান্নান), ০১৭১০-০১৩১৬১ (কোর্স সমন্বায়ক, জোনায়েত হোসেন) ও প্রকৌশলী মো. শফিকুল আলম, অধ্যক্ষ, স্কিটি, ফোন : ৮৯৩৩৬৬১,  ৪৮৯৬১৯৪৮ (অফিস) এ যোযোগ করা যাবে।

চাকরির সুযোগ দিচ্ছে সাউথইস্ট ব্যাংক, আবেদন অনলাইনে
  • ১৪ আগস্ট ২০২৬
এবার চন্দ্র অভিযানে নামছে পাকিস্তান, দুর্গম দক্ষিণ মেরুতে প…
  • ১৪ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গ্রেডে জনবল নিয়োগ
  • ১৪ আগস্ট ২০২৬
অসাধারণ সেঞ্চুরির পর সাজঘরে ফিরলেন তানজিদ
  • ১৪ আগস্ট ২০২৬
৭ সিনিয়র সহকারী সচিবকে বদলি করল সরকার
  • ১৪ আগস্ট ২০২৬
অষ্টম শ্রেণি পাসেই আদ্-দ্বীন ফাউন্ডেশনে চাকরির সুযোগ
  • ১৪ আগস্ট ২০২৬