মার্চের আগে সাত ব্যাংকের পরীক্ষা নয়: বিএসসি

৩১ জানুয়ারি ২০২১, ০৬:১৩ PM
ব্যাংকার্স সিলেকশন কমিটি

ব্যাংকার্স সিলেকশন কমিটি © ফাইল ফটো

আগামী মার্চের আগে সমন্বিত সাত ব্যাংকের স্থগিত পরীক্ষা আয়োজন করা সম্ভব নয় বলে জানিয়েছে ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি)। যদিও এর আগে ১২ বা ১৯ ফেব্রুয়ারি পরীক্ষা আয়োজনের অনুমতি চেয়েছিল। তবে আপাতত সেটি সম্ভব নয় বলে বিএসসির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ওই সূত্র জানায়, করোনা পরবর্তী সময়ে বড় ধরনের পরীক্ষা আয়োজনের বিষয়ে সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) অনুসরণ করার কথা জানানো হয়েছে। আগামী ১৯ মার্চ ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে পিএসসি। এই পরীক্ষা আয়োজনের আগে অথবা পরে সমন্বিত সাত ব্যাংকের পরীক্ষা আয়োজন করা হতে পারে।

দেখুন: ৫ ব্যাংকে ১৪৩৯ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

এ প্রসঙ্গে বিএসসির এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এখন বড় কোনো পরীক্ষা আয়োজনের জন্য মন্ত্রণালয় পিএসসিকে অনুসরণ করতে বলেছে। আগামী মার্চে পিএসসি বড় একটি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। এজন্য মার্চের আগে আমাদের পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে না। ১৯ মার্চ যেহেতু ৪১তম বিসিএসের পরীক্ষা নেবে পিএসসি। তাই এর আগে অথবা পরে সমন্বিত সাত ব্যাংকের পরীক্ষা নেয়া যেতে পারে।

এর আগে গত বছরের ৫ ডিসেম্বর সমন্বিত সাত ব্যাংকের সিনিয়র অফিসার পদে লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করেছিল বিএসসি। তবে দেশে করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ। গত বছরের ২৮ নভেম্বর পরীক্ষা স্থগিত করে বিজ্ঞপ্তি দেয় বিএসসি।

প্রসঙ্গত, গত ১৯ নভেম্বর সাত ব্যাংকের ৭৭১টি সিনিয়র অফিসার পদের পরীক্ষার তারিখ ঘোষণা করে ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি)। আর গত ২৩ নভেম্বর নিয়োগ পরীক্ষার কেন্দ্র ও আসন বিন্যাস প্রকাশ করে সংস্থাটি। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ৭৭১টি পদে এক লাখ ৪০ হাজার ১৫৫ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবেন।

সমন্বিত সাতটি ব্যাংকের নাম ও শূন্য পদের সংখ্যা: সোনালী ব্যাংক লিমিটেড-২৬৪ টি, জনতা ব্যাংক লিমিটেড-১৩৯ টি, রূপালী ব্যাংক লিমিটেড-২১১ টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-১১৩ টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন-০৮ টি, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ-৩০ টি, কর্মসংস্থান ব্যাংক-৬ টি, সমন্বিতভাবে এই ৭টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে মোট ৭৭১ জনকে নিয়োগ দেওয়া হবে।

প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় নতুন নির্দেশনা জারি
  • ৩১ মার্চ ২০২৬
এইচএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
  • ৩০ মার্চ ২০২৬
আবেগি জয়া আহসান অরুণোদয়, তোমায় মনে থাকবে আজীবন
  • ৩০ মার্চ ২০২৬
ভিআইপি ও পুলিশ কর্মকর্তাদের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, য…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি প্রো-ভিসি শিক্ষার রুটিন দায়িত্বে উপাচার্য ড. ওবায়দুল ই…
  • ৩০ মার্চ ২০২৬
কুবির প্রশাসনিক কার্যক্রম বন্ধের হুমকি দিলেন ছাত্রদল নেতারা
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence