চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল দাবি

৩১ জানুয়ারি ২০২১, ০৪:৪৬ PM
মুক্তিযুদ্ধ মঞ্চের মানববন্ধন

মুক্তিযুদ্ধ মঞ্চের মানববন্ধন © টিডিসি ফটো

চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। একই সঙ্গে মুক্তিযোদ্ধাদের স্বচ্ছ চূড়ান্ত তালিকা প্রণয়ন এবং প্রতিবছর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাইয়ের নামে হয়রানি বন্ধেরও দাবি করেছেন তারা।

রোববার (৩১ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি থেকে তারা এই দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, জামায়াত-বিএনপির ষড়যন্ত্রে ২০১৮ সালে চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের আন্দোলন করা হয়েছে। বঙ্গবন্ধুর দেওয়া ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা অবিলম্বে পুনর্বহাল করতে হবে।

অতীতে যেসব অমুক্তিযোদ্ধা অবৈধভাবে মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তাদের বাদ দিয়ে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য তালিকা প্রণয়ন করতে হবে, দাবি করেন তারা।

বক্তারা বলেন, স্বাধীনতার ৫০ বছরেও বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রণয়ন না হওয়া অত্যন্ত দুঃখজনক। প্রতিবছর এ যাচাই-বাছাইয়ের নামে মুক্তিযোদ্ধাদেরকে হয়রানি করা হচ্ছে, যা কখনোই কাম্য নয়। মুক্তিযোদ্ধাদের স্বপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের কাছে আমাদের আহ্বান আগামী ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের আগেই বীর মুক্তিযোদ্ধাদের স্বচ্ছ চূড়ান্ত তালিকা দ্রুত প্রণয়ন করতে হবে। আমরা কোনো অমুক্তিযোদ্ধাদের নাম বীর মুক্তিযোদ্ধাদের তালিকায় দেখতে চাই না।

তারা বলেন, বীর মুক্তিযোদ্ধাদের নামে দেশে আজ পর্যন্ত কোনো হাসপাতাল নির্মাণ করা হয়নি।

সমাবেশে বক্তারা আরও বলেন,  এছাড়া সারাদেশে বীর মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হত্যা, নির্যাতন ও অবমাননা বন্ধ করার জন্য বীর মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে।

সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক মো. আল মামুন।

৭ সিনিয়র সহকারী সচিবকে বদলি করল সরকার
  • ১৪ আগস্ট ২০২৬
অষ্টম শ্রেণি পাসেই আদ্-দ্বীন ফাউন্ডেশনে চাকরির সুযোগ
  • ১৪ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ার বিপক্ষে তানজিদের স্বপ্নের ‘সেঞ্চুরি’
  • ১৪ আগস্ট ২০২৬
চাকরি দেবে বিকাশ, আবেদন করুন আজই
  • ১৪ আগস্ট ২০২৬
বাউফলে সুপেয় পানির সংকট, গভীর নলকূপ বসাচ্ছেন বিএনপি নেতা
  • ১৪ আগস্ট ২০২৬
খাল খনন শেষে সাড়ে ৩৭ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দিলেন ইউএ…
  • ১৪ আগস্ট ২০২৬