৩৮তম বিসিএস: গেজেটে বাদ পড়লেন ৭৫ প্রার্থী

২৮ জানুয়ারি ২০২১, ১২:২৪ PM

© লোগো

৩৮তম বিসিএসের গেজেট প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকালে জনপ্রশাসন মন্ত্রণালয় এ গেজেট প্রকাশ করে। এটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.mopa.gov.bd) প্রকাশ করা হয়েছে।

২ হাজার ১২৯ প্রার্থীর নামে এ গেজেট প্রকাশ করা হয়েছে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশ করা তালিকা থেকে ৭৫ জন বাদ পড়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে পদায়িত কার্যালয়ে যোগদান করতে হবে। নির্ধারিত তারিখে যোগদান না করলে চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেয়া হবে ও নিয়োগপত্র বাতিল বল গণ্য হবে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হয় ২০১৯ সালের ১৩ আগস্ট। ২০১৭ সালের ২৯ ডিসেম্বর ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয়। পরীক্ষা হওয়ার প্রায় দুই মাসের মধ্যে এর ফলাফল প্রকাশ করা হয়। লিখিত পরীক্ষায় পাস করেন ৯ হাজার ৮৬২ জন। লিখিত পরীক্ষায় অংশ নেন ১৪ হাজার ৫৪৬ জন। লিখিত পরীক্ষায় পাস করা প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশ নেন।

গত বছরের ৩০ জুন ৩৮তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি। চূড়ান্ত ফলাফলে ২ হাজার ২০৪ জন প্রার্থী ক্যাডার পদের জন্য সুপারিশ করা হয়েছিল। এরপর ৭ মাসের মাথায় এসে আজ ২ হাজার ১২৯ প্রার্থীর বিভিন্ন ক্যাডারে চূড়ান্ত নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর মাধ্যমে ৩৮তম বিসিএসের সব অপেক্ষা পরিসমাপ্তি ঘটলো।

ছাত্রদল নেতাকর্মীদের মারধরের ঘটনায় বারের ম্যানেজারসহ ১১ জন …
  • ১৩ নভেম্বর ২০২৬
ডাক্তারের মানবিক উদ্যোগে ২১ দিন পর নিখোঁজ বৃদ্ধকে ফিরে পেল …
  • ১৩ নভেম্বর ২০২৬
মিছিলে কর্মীকে লাথি, দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী রাজীব …
  • ১৩ নভেম্বর ২০২৬
আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, ১৪৪ ধারা জারি হল…
  • ১৩ নভেম্বর ২০২৬
হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় বাংলাদেশ-ভার…
  • ১৩ নভেম্বর ২০২৬
সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950