সাত ব্যাংকের পরীক্ষা ১২ অথবা ১৯ ফেব্রুয়ারি নেয়ার প্রস্তাব

২২ জানুয়ারি ২০২১, ০৫:০৮ PM
সাত ব্যাংকের লোগো

সাত ব্যাংকের লোগো © ফাইল ফটো

আগামী ১২ অথবা ১৯ ফেব্রুয়ারি সমন্বিত সাত ব্যাংকের পরীক্ষা নেয়ার ব্যাপারে মৌখিকভাবে বাংলাদেশ ব্যাংকের গভর্ণরের কাছে প্রস্তাব করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি)। পরীক্ষা আয়োজকদের সবুজ সংকেত পেলে এই দুই তারিখের যেকোনো একদিন পরীক্ষা নেয়ার চূড়ান্ত অনুমোদন চাইবে বিএসসি। বিএসসির সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

ওই সূত্র জানায়, আগামী ১২ অথবা ১৯ ফ্রেব্রুয়ারি সমন্বিত সাত ব্যাংকের পরীক্ষা আয়োজনের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্ণরের কাছে মৌখিকভাবে প্রস্তাব করা হয়েছে। গভর্ণর স্যার বলেছেন, যারা পরীক্ষা আয়োজন করবে তাদের সাথে কথা বলতে। আয়োজকরা যদি ইতিবাচক কিছু জানায় তাহলে এই দুই তারিখের যেকোনো একদিন সমন্বিত সাত ব্যাংকের পরীক্ষা নেয়ার ব্যাপারে গভর্ণর স্যার সম্মতি দেবেন।

সূত্র আরও জানায়, ইতোমধ্যে বিএসসির পক্ষ থেকে পরীক্ষা আয়োজকদের সঙ্গ যোগাযোগ করা হয়েছে। তাদেরকে ১২ অথবা ১৯ ফেব্রুয়ারি পরীক্ষা আয়োজনের বিষয়ে জানানো হয়েছে। এখন তারা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সাথে আলোচনা করে চূড়ান্তভাবে বিএসসিকে জানাবে। তারা যদি এই দুইদিনের যেকোনো একদিন পরীক্ষা নেয়ার ব্যাপারে পজিটিভ কিছু জানায় তাহলে বাংলাদেশ ব্যাংকের গভর্ণরের কাছে চূড়ান্ত অনুমোদন নিয়ে আগামী সপ্তাহের মধ্যেই পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।

এর আগে গত বছরের ৫ ডিসেম্বর সমন্বিত সাত ব্যাংকের সিনিয়র অফিসার পদে লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করেছিল বিএসসি। তবে দেশে করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ। গত বছরের ২৮ নভেম্বর পরীক্ষা স্থগিত করে বিজ্ঞপ্তি দেয় বিএসসি।

প্রসঙ্গত, গত ১৯ নভেম্বর সাত ব্যাংকের ৭৭১টি সিনিয়র অফিসার পদের পরীক্ষার তারিখ ঘোষণা করে ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি)। আর গত ২৩ নভেম্বর নিয়োগ পরীক্ষার কেন্দ্র ও আসন বিন্যাস প্রকাশ করে সংস্থাটি। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ৭৭১টি পদে এক লাখ ৪০ হাজার ১৫৫ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবেন।

সমন্বিত সাতটি ব্যাংকের নাম ও শূন্য পদের সংখ্যা: সোনালী ব্যাংক লিমিটেড-২৬৪ টি, জনতা ব্যাংক লিমিটেড-১৩৯ টি, রূপালী ব্যাংক লিমিটেড-২১১ টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-১১৩ টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন-০৮ টি, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ-৩০ টি, কর্মসংস্থান ব্যাংক-৬ টি, সমন্বিতভাবে এই ৭টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে মোট ৭৭১ জনকে নিয়োগ দেওয়া হবে।

প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় নতুন নির্দেশনা জারি
  • ৩১ মার্চ ২০২৬
এইচএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
  • ৩০ মার্চ ২০২৬
আবেগি জয়া আহসান অরুণোদয়, তোমায় মনে থাকবে আজীবন
  • ৩০ মার্চ ২০২৬
ভিআইপি ও পুলিশ কর্মকর্তাদের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, য…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি প্রো-ভিসি শিক্ষার রুটিন দায়িত্বে উপাচার্য ড. ওবায়দুল ই…
  • ৩০ মার্চ ২০২৬
কুবির প্রশাসনিক কার্যক্রম বন্ধের হুমকি দিলেন ছাত্রদল নেতারা
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence