শুক্রবার শাহবাগে ৩৫ আন্দোলনকারীদের বিক্ষোভ

২১ জানুয়ারি ২০২১, ০২:৪৬ PM

© ফাইল ফটো

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আগামীকাল শুক্রবার (২২ জানুয়ারি) শাহবাগে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষার্থীরা। দুপুর ২.৩০ মিনিট থেকে এ কর্মসূচি শুরু হবে। বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের প্রধান সমন্বয়ক এম এ আলী দ্যা ডেইলি ক্যাম্পাস বিষয়টি নিশ্চিত করেছেন।

এম এ আলী আপনারা জানেন আমরা দীর্ঘদিন থেকেই চাকরি আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলন করে আসছি। এটা বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে দেয়া অঙ্গীকার। এটা ছাত্রসমাজের ন্যায্য অধিকার। কিন্তু দীর্ঘ আন্দোলন-সংগ্রামেও আমরা আশানুরুপ ফলাফল দেখতে পাচ্ছি না।

তিনি বলেন, এবার আর পেঁছনে ফিরে তাকানোর সুযোগ নেই। আমরা আমাদের সকল সংগঠনের সহযোদ্ধাদের সঙ্গে কথা বলে নতুন কর্মসূচি ঘোষণা করেছি। এতে সবাই সম্মত হয়েছে। এটা আমাদের বিজয়ে সংগ্রাম, ৩৫-এর বিজয়ের সংগ্রাম।

নতুন কর্মসূচির কথা জানিয়ে এম এ আলী বলেন, আগামী ২২ জানুয়ারি রোজ শুক্রবার দুপুর ২.৩০ মিনিটে চাকরির বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলরত শিক্ষার্থীদের পদযাত্রাসহ ব্যতিক্রমধর্মী কর্মসূচির আয়োজন করা হয়েছে। এবারের পদযাত্রাই হবে ৩৫-এর বিজয়ের চূড়ান্ত লক্ষ্য।

চাকরির সুযোগ দিচ্ছে সাউথইস্ট ব্যাংক, আবেদন অনলাইনে
  • ১৪ আগস্ট ২০২৬
এবার চন্দ্র অভিযানে নামছে পাকিস্তান, দুর্গম দক্ষিণ মেরুতে প…
  • ১৪ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গ্রেডে জনবল নিয়োগ
  • ১৪ আগস্ট ২০২৬
অসাধারণ সেঞ্চুরির পর সাজঘরে ফিরলেন তানজিদ
  • ১৪ আগস্ট ২০২৬
৭ সিনিয়র সহকারী সচিবকে বদলি করল সরকার
  • ১৪ আগস্ট ২০২৬
অষ্টম শ্রেণি পাসেই আদ্-দ্বীন ফাউন্ডেশনে চাকরির সুযোগ
  • ১৪ আগস্ট ২০২৬