বেসরকারি শিক্ষক নিয়োগে আরও একমাসের নিষেধাজ্ঞা

১৮ জানুয়ারি ২০২১, ০১:২৩ PM
বেসরকারি শিক্ষক নিয়োগে আরও একমাসের নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট

বেসরকারি শিক্ষক নিয়োগে আরও একমাসের নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট © ফাইল ফটো

দেশের বেসরকারি স্কুল-কলেজ ও মাদরাসায় শিক্ষক নিয়োগে আরও একমাসের নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার (১৮ জানুয়ারি) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রিটকারীর আইনজীবী মো. সিদ্দিক উল্লাহ মিয়া। গত ১৫ ডিসেম্বর নিবন্ধিত শিক্ষকদের করা আবেদনের শুনানিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নিষেধাজ্ঞা দেন হাইকোর্টের একই বেঞ্চ।

সুপ্রিমকোর্টের অবকাশকালীন সময় পর্যন্ত নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে তখন জানিয়েছিলেন আইনজীবী মো. সিদ্দিক উল্লাহ্ মিয়া। সেই নিষেধাজ্ঞা আজ আরও একমাস বৃদ্ধির আদেশ দেওয়া হলো।

চাকরির সুযোগ দিচ্ছে সাউথইস্ট ব্যাংক, আবেদন অনলাইনে
  • ১৪ আগস্ট ২০২৬
এবার চন্দ্র অভিযানে নামছে পাকিস্তান, দুর্গম দক্ষিণ মেরুতে প…
  • ১৪ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গ্রেডে জনবল নিয়োগ
  • ১৪ আগস্ট ২০২৬
অসাধারণ সেঞ্চুরির পর সাজঘরে ফিরলেন তানজিদ
  • ১৪ আগস্ট ২০২৬
৭ সিনিয়র সহকারী সচিবকে বদলি করল সরকার
  • ১৪ আগস্ট ২০২৬
অষ্টম শ্রেণি পাসেই আদ্-দ্বীন ফাউন্ডেশনে চাকরির সুযোগ
  • ১৪ আগস্ট ২০২৬