কারিগরি শিক্ষা অধিদপ্তরে চাকরি

১১ জানুয়ারি ২০২১, ১১:১৮ AM
কারিগরি শিক্ষা অধিদপ্তর

কারিগরি শিক্ষা অধিদপ্তর © ফাইল ফটো

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। সম্প্রতি ১৫টি পদে মোট ৫৩৩ জনকে নিয়োগের কথা জানায় প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। ১০ জানুয়ারি থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে।

পদের নাম ও পদ সংখ্যা

ধর্ম শিক্ষক (ইসলাম ধর্ম)-৫৫
লাইব্রেরিয়ান-২৩
লাইব্রেরিয়ান-১৫
হিসাবরক্ষক-০৯

ইউডিএ-কাম-অ্যাকাউন্টেন্ট-০৯
এলডিএ-কাম-স্টোরকিপার-২৫
সহকারী-কাম-স্টোরকিপার-১০

অফিস সহকারী্-কাম-স্টোরকিপার-১৭
এলডিএ-কাম-টাইপিস্ট-০১
সহকারী-কাম-টাইপিস্ট-০৫
কেয়ারটেকার-২৩

ক্রাফট ইন্সট্রাক্টর (সপ )- ৩৯
ক্রাফট ইন্সট্রাক্টর (লাব)-০৮
অফিস সহায়ক-২২৪
অফিস সহায়ক/ নিরাপত্তা প্রহরী-৭০

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা (http://dtev.teletalk.com.bd/) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে আগামী ৩১-০১-২০২১ তারিখ পর্যন্ত জমা দিতে পারবেন। কারিগরি শিক্ষা অধিদপ্তরের যে কোনো পদের জন্য Online-এ আবেদন করতে চাইলে অবশ্যই ১০ জানুয়ারি, ২০২১ (সকাল ১০টা) তারিখ থেকে ৩১ জানুয়ারি, ২০২১ (সন্ধ্যা ৬টা)–এর মধ্যে করতে হবে। আবেদন ফর্ম Submit করার পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে SMS-এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। অন্যথায় আবেদন গ্রহণযোগ্য হবে না।

প্রার্থীর বয়স

সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ০৭-০১-২০২১ তারিখে বয়স ১৮ থেকে ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। বয়স–সম্পর্কিত কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের যোগ্যতা

কারিগরি অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ অনুযায়ী প্রতিটি ভিন্ন পদে আবেদনের জন্য যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা ভিন্ন। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি রয়েছে, যা নিচের বিজ্ঞপ্তি থেকে বিস্তারিত জানা যাবে।

আবেদন ফি: ১১২/- টাকা ও ৫৬/- টাকা
অফিশিয়াল ওয়েবসাইট: www.techedu.gov.bd

হঠাৎ ছন্দপতন বাংলাদেশের, শতরানের লিড
  • ১৪ আগস্ট ২০২৬
কাল অবসর ও কল্যাণের টাকা পাচ্ছেন ১ লাখেরও বেশি অবসরপ্রাপ্ত …
  • ১৪ আগস্ট ২০২৬
শিপইয়ার্ডে বিস্ফোরণ, দগ্ধ ও আহত অন্তত ১০ শ্রমিক
  • ১৪ আগস্ট ২০২৬
স্নাতক পাসে চাকরি দেবে ডাচ-বাংলা ব্যাংক
  • ১৪ আগস্ট ২০২৬
আজ দায়িত্ব থেকে বিদায় নিচ্ছি, কিন্তু ছাত্রদল থেকে নয়: নাছির
  • ১৪ আগস্ট ২০২৬
চাকরির সুযোগ দিচ্ছে সাউথইস্ট ব্যাংক, আবেদন অনলাইনে
  • ১৪ আগস্ট ২০২৬