ফের কর্মসূচি ঘোষণা ৩৫ আন্দোলনকারীদের

০৬ জানুয়ারি ২০২১, ১১:৪২ AM

© ফাইল ফটো

দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর এবার নিজেদের সঠিক গন্তব্য নির্ধারণে করণীয় ঠিক করতে এক হতে শুরু করেছে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ৩৫ প্রত্যাশী সকল শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে আগামী ২২ জানুয়ারি (শুক্রবার) শাহবাগে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

চাকরি আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সম্প্রতি অনুষ্ঠিত এক সভা থেকে নতুন এ কর্মসূচি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের প্রধান সমন্বয়ক এম এ আলী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আপনারা জানেন আমরা দীর্ঘদিন থেকেই চাকরি আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলন করে আসছি। এটা বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে দেয়া অঙ্গীকার। এটা ছাত্রসমাজের ন্যায্য অধিকার। কিন্তু দীর্ঘ আন্দোলন-সংগ্রামেও আমরা আশানুরুপ ফলাফল দেখতে পাচ্ছি না।

তিনি বলেন, এবার আর পেঁছনে ফিরে তাকানোর সুযোগ নেই। আমরা আমাদের সকল সংগঠনের সহযোদ্ধাদের সঙ্গে কথা বলে নতুন কর্মসূচি ঘোষণা করেছি। এতে সবাই সম্মত হয়েছে। এটা আমাদের বিজয়ে সংগ্রাম, ৩৫-এর বিজয়ের সংগ্রাম।

নতুন কর্মসূচির কথা জানিয়ে এম এ আলী বলেন, আগামী ২২ জানুয়ারি রোজ শুক্রবার দুপুর ২.৩০ মিনিটে চাকরির বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলরত শিক্ষার্থীদের পদযাত্রাসহ ব্যতিক্রমধর্মী কর্মসূচির আয়োজন করা হয়েছে। এবারের পদযাত্রাই হবে ৩৫-এর বিজয়ের চূড়ান্ত লক্ষ্য।

কুয়েট শিক্ষকের ওপর হামলার ঘটনায় প্রশাসনের নিন্দা, শিক্ষক সম…
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনে বড় হয়ে প্রযুক্তি উদ্যোক্তা হওয়াই আমার একমাত্র লক্ষ্য:…
  • ১৪ আগস্ট ২০২৬
৭ সহকারী পুলিশ কমিশনারসহ ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
  • ১৪ আগস্ট ২০২৬
খেই হারাল বাংলাদেশ, নতুন বলে চেপে ধরেছে অস্ট্রেলিয়া
  • ১৪ আগস্ট ২০২৬
হঠাৎ ছন্দপতন বাংলাদেশের, শতরানের লিড
  • ১৪ আগস্ট ২০২৬
কাল অবসর ও কল্যাণের টাকা পাচ্ছেন ১ লাখেরও বেশি অবসরপ্রাপ্ত …
  • ১৪ আগস্ট ২০২৬