সাঁটলিপি ও মুদ্রাক্ষর গতি পরীক্ষায় ৬১ প্রার্থীর কেউ পাশ করেনি

০৪ জানুয়ারি ২০২১, ০৪:৪৫ PM

© লোগো

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা (১০ম গ্রেড) পদের সাঁটলিপি ও কম্পিউটার মুদ্রাক্ষর গতি পরীক্ষায় অংশ নেয়া ৬১ প্রার্থীর কেউ কৃতকার্য হয়নি। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) উদ্যোগে ৫ ডিসেম্বর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সোমবার (৪ ডিসেম্বর) পিএসসি থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা (১০ম গ্রেড) পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১২০ জন প্রার্থীর সাঁটলিপি ও কম্পিউটার মুদ্রাক্ষর গতি পরীক্ষা গত ৫ ডিসেম্বর তারিখে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকায় অনুষ্ঠিত হয়। সাঁটলিপি ও কম্পিউটার মুদ্রাক্ষর গতি পরীক্ষায় অংশগ্রহণকারী ৬১ জন প্রার্থীর মধ্যে কোনাে প্রার্থী কৃতকার্য হয়নি।

প্রকাশিত ফলাফলে কোন ত্রুটির কারণে সংশােধনের প্রয়োজন হলে কমিশন তা সংশােধনের অধিকার সংরক্ষণ করা হবে বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

কুয়েট শিক্ষকের ওপর হামলার ঘটনায় প্রশাসনের নিন্দা, শিক্ষক সম…
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনে বড় হয়ে প্রযুক্তি উদ্যোক্তা হওয়াই আমার একমাত্র লক্ষ্য:…
  • ১৪ আগস্ট ২০২৬
৭ সহকারী পুলিশ কমিশনারসহ ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
  • ১৪ আগস্ট ২০২৬
খেই হারাল বাংলাদেশ, নতুন বলে চেপে ধরেছে অস্ট্রেলিয়া
  • ১৪ আগস্ট ২০২৬
হঠাৎ ছন্দপতন বাংলাদেশের, শতরানের লিড
  • ১৪ আগস্ট ২০২৬
কাল অবসর ও কল্যাণের টাকা পাচ্ছেন ১ লাখেরও বেশি অবসরপ্রাপ্ত …
  • ১৪ আগস্ট ২০২৬