সিনিয়র নার্স নিয়োগ পরীক্ষার সূচি ও আসন প্রকাশ

০৩ জানুয়ারি ২০২১, ০৮:৩৫ AM

© প্রতীকী ছবি

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ১০ম গ্রেডের পদের এ পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। আগামী ২৮ জানুয়ারি বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত রাজধানীর ২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পিএসসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষায় অংশ নিতে ওয়েবসাইট থেকে ডাউনলোড করা প্রবেশপত্র নিয়ে পরীক্ষাকেন্দ্রে যেতে হবে প্রার্থীদের। পরীক্ষা হলে কোনো বই, ব্যাগ, হাতঘড়ি, মুঠোফোন বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না। গত বছরের ১ মার্চে প্রকাশিত বিজ্ঞপ্তিতে সিনিয়র স্টাফ নার্সে পদের সংখ্যা ২ হাজার ৫০০ বলা হয়েছিল। 

নির্বাচন প্রক্রিয়া
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের ১০০ নম্বরের এমসিকিউ (লিখিত) পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এই পরীক্ষায় মোট ১০০টি প্রশ্ন থাকবে। এক ঘণ্টার এই পরীক্ষায় বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত ও দৈনন্দিন বিজ্ঞান বিষয়ে প্রশ্ন থাকবে। প্রার্থী প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর পাবেন। ভুল উত্তরের জন্য ০.৫ নম্বর কাটা যাবে। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

বেতন-ভাতা ও সুবিধাদি
লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিত হলে একজন সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফ জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১০ম গ্রেডের ১৬ হাজার টাকা স্কেলে বেতন ও বিধি অনুযায়ী অন্যান্য ভাতা বা সুবিধা পাবেন।

পরীক্ষার আসনবিন্যাস দেখতে এখানে ক্লিক করুন

হঠাৎ ছন্দপতন বাংলাদেশের, শতরানের লিড
  • ১৪ আগস্ট ২০২৬
কাল অবসর ও কল্যাণের টাকা পাচ্ছেন ১ লাখেরও বেশি অবসরপ্রাপ্ত …
  • ১৪ আগস্ট ২০২৬
শিপইয়ার্ডে বিস্ফোরণ, দগ্ধ ও আহত অন্তত ১০ শ্রমিক
  • ১৪ আগস্ট ২০২৬
স্নাতক পাসে চাকরি দেবে ডাচ-বাংলা ব্যাংক
  • ১৪ আগস্ট ২০২৬
আজ দায়িত্ব থেকে বিদায় নিচ্ছি, কিন্তু ছাত্রদল থেকে নয়: নাছির
  • ১৪ আগস্ট ২০২৬
চাকরির সুযোগ দিচ্ছে সাউথইস্ট ব্যাংক, আবেদন অনলাইনে
  • ১৪ আগস্ট ২০২৬