চাকরির ইন্টারভিউ দিতে এসে বাসচাপায় ২ তরুণীর মৃত্যু

০২ জানুয়ারি ২০২১, ০৬:২৬ PM

পোশাক কারখানায় চাকরির ইন্টারভিউ দিতে এসে তাকওয়া পরিবহনের বাসচাপায় দুই তরুণী নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের সালনা হাইওয়ে থানার বাইমাইল এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন পাবনা জেলার বেড়া থানার আজিজুর রহমানের স্ত্রী বকুল আক্তার (২০) ও বগুড়া জেলার ধুনট থানার গাজিয়াবাড়ি এলাকার হাবিবুর রহামানের মেয়ে করুণা আক্তার (২০)।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নিহত করুণা ও বকুল আক্তার কোনাবাড়ির বাইমাইল এলাকার স্থানীয় মো. আনোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। শনিবার সকালে তারা ওই এলাকার একটি পোশাক কারখানায় চাকরির ইন্টারভিউ দিতে যান। ভাইভা শেষে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় হঠাৎ তাকওয়া পরিবহনের একটি বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তারা গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর গোলাম ফারুক।

কুয়েট শিক্ষকের ওপর হামলার ঘটনায় প্রশাসনের নিন্দা, শিক্ষক সম…
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনে বড় হয়ে প্রযুক্তি উদ্যোক্তা হওয়াই আমার একমাত্র লক্ষ্য:…
  • ১৪ আগস্ট ২০২৬
৭ সহকারী পুলিশ কমিশনারসহ ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
  • ১৪ আগস্ট ২০২৬
খেই হারাল বাংলাদেশ, নতুন বলে চেপে ধরেছে অস্ট্রেলিয়া
  • ১৪ আগস্ট ২০২৬
হঠাৎ ছন্দপতন বাংলাদেশের, শতরানের লিড
  • ১৪ আগস্ট ২০২৬
কাল অবসর ও কল্যাণের টাকা পাচ্ছেন ১ লাখেরও বেশি অবসরপ্রাপ্ত …
  • ১৪ আগস্ট ২০২৬