চাকরি পেয়ে বিমানে চড়িয়ে মায়ের ইচ্ছেপূরণ করলেন চবির শিপন

০১ জানুয়ারি ২০২১, ০৫:৫২ PM
বিমানে ওঠার আগে মায়ের সঙ্গে শিপন রায়

বিমানে ওঠার আগে মায়ের সঙ্গে শিপন রায় © সংগৃহীত

পাবলিক সার্ভিস কমিশনের প্রকাশিত ফলাফলে (বিশেষ নন-ক্যাডার) সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগের সুপারিশ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাংলা বিভাগের সাবেক শিক্ষার্থী শিপন রায়।

চাকরি পেয়েই মাকে বিমানে চড়িয়ে মায়ের ইচ্ছেপূরণ করেছেন শিপন। শিক্ষক হতে চেয়েছিলেন তিনি। নিজের স্বপ্ন পূরণ হয়েছে। মায়ের ইচ্ছে ছিল বিমানে চড়ার। এবার মায়ের ইচ্ছেটাকে পূরণ করতে আর দেরি করেননি। ধার দেনা করেই বিমানের টিকেট করে বিমানে একসাথে দুজন বসে ঢাকা থেকে মাকে নিয়ে গেলেন চট্টগ্রামে। জীবনে প্রথমবার বিমানে চড়ে মা বেশ খানিকটা ভয় পেলেও চোখে-মুখে ছিল খুশির ঝিলিক।

মা গীরু বালা রায় অন্যের জমি ও বাড়ি-বাড়ি কাজ করে ছেলেমেয়েদের বড় করেছেন। শিপনের এক ভাই নরসুন্দরের কাজ করেন। আরেক ভাই রিকশা চালান। এক বোনের বিয়ে হয়েছে। বলতে গেলে নিজেদের কোনো জায়গাজমি নেই। বাবা স্বপ্ন রায় মানুষের জমিতে দিনমজুরি করতেন। তিনি মারা গেছেন অনেক আগে।

চবির বাংলা বিভাগ থেকে মাস্টার্স পরীক্ষায় প্রথম শ্রেণি পেয়েছিলেন শিপন। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমফিল করার অনুমোদন পেয়েছেন।

ট্যাগ: চবি
কুয়েট শিক্ষকের ওপর হামলার ঘটনায় প্রশাসনের নিন্দা, শিক্ষক সম…
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনে বড় হয়ে প্রযুক্তি উদ্যোক্তা হওয়াই আমার একমাত্র লক্ষ্য:…
  • ১৪ আগস্ট ২০২৬
৭ সহকারী পুলিশ কমিশনারসহ ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
  • ১৪ আগস্ট ২০২৬
খেই হারাল বাংলাদেশ, নতুন বলে চেপে ধরেছে অস্ট্রেলিয়া
  • ১৪ আগস্ট ২০২৬
হঠাৎ ছন্দপতন বাংলাদেশের, শতরানের লিড
  • ১৪ আগস্ট ২০২৬
কাল অবসর ও কল্যাণের টাকা পাচ্ছেন ১ লাখেরও বেশি অবসরপ্রাপ্ত …
  • ১৪ আগস্ট ২০২৬