৮০ হাজার শিক্ষক নিয়োগ দেবে সরকার

৩০ ডিসেম্বর ২০২০, ১১:৩৭ AM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ফটো

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শূন্য পদে শিক্ষক নিয়োগে বড় বিজ্ঞপ্তি আসছে। শিগগিরই এসব শিক্ষাপ্রতিষ্ঠানের ৮০ হাজারের বেশি শিক্ষক নিয়োগ দেবে সরকার। এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানান। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) এ ভার্চুয়াল সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ’র (এনটিআরসিএর) সাবেক চেয়ারম্যান চলে যাওয়ার পর অনেকদিন পদটি শূন্য ছিল। এ জন্য বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক পদ শূন্য থাকলেও নিয়োগ কার্যক্রম শুরু করা যায়নি। বর্তমানে নতুন চেয়ারম্যান নিয়োগ হয়েছে।

তিনি জানান, এনটিআরসির নিয়োগসহ নানা বিষয়ে আদালতে অসংখ্য মামলা আছে। এ কারণে সিদ্ধান্ত নিলেও তা বাস্তবায়ন করতে বিলম্ব হয়ে যাচ্ছে। সব সমস্যাগুলো পেরিয়ে দ্রুত সময়ের মধ্যে কীভাবে নিয়োগ কার্যক্রম শুরু করা যায়, সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।

এসময় শিক্ষামন্ত্রী জানান, নতুন বছরে ক্লাসে শিক্ষার্থীদের রোল নম্বর থাকছে না। এছাড়া এসএসসি পরীক্ষা আগামী বছরের জুনে নেওয়া হতে পারে। জুলাই বা আগস্ট মাসে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। এছাড়া ফেব্রুয়ারি থেকে এই দুই শ্রেণির জন্য ক্লাস শুরু হতে পারে বলে জানান তিনি।

কুয়েট শিক্ষকের ওপর হামলার ঘটনায় প্রশাসনের নিন্দা, শিক্ষক সম…
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনে বড় হয়ে প্রযুক্তি উদ্যোক্তা হওয়াই আমার একমাত্র লক্ষ্য:…
  • ১৪ আগস্ট ২০২৬
৭ সহকারী পুলিশ কমিশনারসহ ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
  • ১৪ আগস্ট ২০২৬
খেই হারাল বাংলাদেশ, নতুন বলে চেপে ধরেছে অস্ট্রেলিয়া
  • ১৪ আগস্ট ২০২৬
হঠাৎ ছন্দপতন বাংলাদেশের, শতরানের লিড
  • ১৪ আগস্ট ২০২৬
কাল অবসর ও কল্যাণের টাকা পাচ্ছেন ১ লাখেরও বেশি অবসরপ্রাপ্ত …
  • ১৪ আগস্ট ২০২৬