স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালকের চাকরির মেয়াদ বাড়ল

২৫ ডিসেম্বর ২০২০, ১১:০২ AM
অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম

অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম © টিডিসি ফটো

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমকে আগামী দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

মন্ত্রণালয়ের উপসচিব মো. অলিউর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমকে তাঁর অবসরোত্তর ছুটি ও সেসংক্রান্ত সুবিধা স্থগিত করার শর্তে আগামী ৩১ ডিসেম্বর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

গত ২৩ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদে নিয়োগ পান অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। এর আগে তিনি ঢাকা মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক ছিলেন।

কুয়েট শিক্ষকের ওপর হামলার ঘটনায় প্রশাসনের নিন্দা, শিক্ষক সম…
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনে বড় হয়ে প্রযুক্তি উদ্যোক্তা হওয়াই আমার একমাত্র লক্ষ্য:…
  • ১৪ আগস্ট ২০২৬
৭ সহকারী পুলিশ কমিশনারসহ ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
  • ১৪ আগস্ট ২০২৬
খেই হারাল বাংলাদেশ, নতুন বলে চেপে ধরেছে অস্ট্রেলিয়া
  • ১৪ আগস্ট ২০২৬
হঠাৎ ছন্দপতন বাংলাদেশের, শতরানের লিড
  • ১৪ আগস্ট ২০২৬
কাল অবসর ও কল্যাণের টাকা পাচ্ছেন ১ লাখেরও বেশি অবসরপ্রাপ্ত …
  • ১৪ আগস্ট ২০২৬