পল্লী বিদ্যুৎ নেবে ৮৩ প্রকৌশলী

২৪ ডিসেম্বর ২০২০, ১১:৫৫ AM

© ফাইল ছবি

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড থেকে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকৌশলী নিয়োগের এ বিজ্ঞপ্তি গত মঙ্গলবার প্রকাশ করেছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড।

পদের নাম

সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার (ওএন্ডএম/ইএন্ডসি/ইআরইউ/পিএন্ডএম/ইআরসি/এসএন্ডপি)

পদসংখ্যা

৮৩টি (পদ কমবেশি হতে পারে)

যোগ্যতা

চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল বা পাওয়ার ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী। ডিপ্লোমা পর্যায়ে সিজিপিএ ৪.০০ স্কেলে কমপক্ষে ৩.০০ এবং এসএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ ৫.০০ স্কেলে কমপক্ষে ৩.৫০ থাকতে হবে। অটোক্যাড ও কম্পিউটার ব্যবহার সম্পর্কে ধারণা থাকতে হবে।

বেতন

প্রবেশনকালীন মাসিক নির্ধারিত বেতন ২৯ হাজার ৬০০ টাকা এবং নিয়মানুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধাদি দেওয়া হবে। প্রবেশন শেষে বেতনকাঠামো ২০১৬ অনুযায়ী ৩০ হাজার ৭৯০ টাকা স্কেলে বেতন ও নিয়মানুযায়ী সুবিধাদি দেওয়া হবে।

আবেদনের নিয়ম

অনলাইনে http://brebhr.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টা থেকে আগামী বছরের ৭ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত।

prothomalo-bangla_2020-12_86fdd636-1140-48f7-be34-fe15756b909f_27

কুয়েট শিক্ষকের ওপর হামলার ঘটনায় প্রশাসনের নিন্দা, শিক্ষক সম…
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনে বড় হয়ে প্রযুক্তি উদ্যোক্তা হওয়াই আমার একমাত্র লক্ষ্য:…
  • ১৪ আগস্ট ২০২৬
৭ সহকারী পুলিশ কমিশনারসহ ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
  • ১৪ আগস্ট ২০২৬
খেই হারাল বাংলাদেশ, নতুন বলে চেপে ধরেছে অস্ট্রেলিয়া
  • ১৪ আগস্ট ২০২৬
হঠাৎ ছন্দপতন বাংলাদেশের, শতরানের লিড
  • ১৪ আগস্ট ২০২৬
কাল অবসর ও কল্যাণের টাকা পাচ্ছেন ১ লাখেরও বেশি অবসরপ্রাপ্ত …
  • ১৪ আগস্ট ২০২৬