প্রাথমিকে নিয়োগ: সর্বোচ্চ আবেদন ঢাকায়, সর্বনিম্ন সিলেটে

২০ ডিসেম্বর ২০২০, ১১:১৪ AM
প্রাথমিকে সহকারী সহকারী শিক্ষক পদে নিয়োগপ্রত্যাশীদের সংখ্যা জানিয়েছে ডিপিই

প্রাথমিকে সহকারী সহকারী শিক্ষক পদে নিয়োগপ্রত্যাশীদের সংখ্যা জানিয়েছে ডিপিই © ফাইল ফটো

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য চাকরিপ্রত্যাশীদের আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। সংশোধনের প্রক্রিয়াও সম্পন্ন করেছেন তারা। সবমিলিয়ে এবার মোট ৩২ হাজার ৫৭৭ জনকে নিয়োগ দেওয়া হবে। এসব পদের বিপরীতে চূড়ান্ত আবেদন পড়েছে ১৩ লাখের বেশি। একটি পদের জন্য চাকরিপ্রত্যাশী রয়েছেন ৪০ জন। এবার  বিভাগ ভিত্তিক সবচেয়ে বেশি আবেদন করেছেন ঢাকার চাকরিপ্রত্যাশীরা। আর সবচেয়ে কম সিলেট বিভাগে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) সূত্র জানায়, এবার ঢাকা বিভাগে সর্বোচ্চ দুই লাখ ৪০ হাজার ৬১৯টি আবেদন পড়েছে। এছাড়া রাজশাহীতে দুই লাখ ১০ হাজার ৪৩০, খুলনায় এক লাখ ৭৮ হাজার ৮০৩, ময়মনসিংহে এক লাখ ১২ হাজার ২৫৬, চট্টগ্রামে এক লাখ ৯৯ হাজার ২৩৬, বরিশালে এক লাখ ৯ হাজার ৩৪৪টি, সিলেট ৬২ হাজার ৬০৭ এবং রংপুর বিভাগে এক লাখ ৯৬ হাজার ১৬৬ টি আবেদন পড়েছে।

সবমিলিয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ পেতে ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন আবেদন করেছেন। অনলাইনে গত ২৫ অক্টোবর এ  আবেদন শুরু করেন প্রার্থীরা। প্রক্রিয়া শেষ হয় গত ২৪ নভেম্বর। পরের ৭২ ঘণ্টায় পেমেন্ট শেষে ১৩ লাখের বেশি প্রার্থীর আবেদন চূড়ান্ত হয়।

সূত্র জানায়, ২০০৯-১৯ সাল পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক লাখ ৯৭ হাজার ৮৬৪ জন শিক্ষক নিয়োগ পেয়েছেন। এছাড়া মুজিব বর্ষে শূন্য পদ পূরণে নিয়োগ দেওয়ার পরিকল্পনা নেওয়া হলেও করোনাভাইরাস পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। প্রাথমিকের সহকারী শিক্ষকরা ১৩তম গ্রেডে বেতন পান। এ পদে সর্বশেষ নিয়োগ দেওয়া হয় ১৮ হাজার ১৪৭ জনকে।

এসএসসি পরীক্ষায় ফেল করায় ছাত্রীর আত্মহত্যা
  • ১৪ আগস্ট ২০২৬
দ্বিতীয় দিনেও অস্ট্রেলিয়ার ওপর ছড়ি ঘোরাল বাংলাদেশ, ১৫৩ রানে…
  • ১৪ আগস্ট ২০২৬
ব্র্যাকে জনবল নিয়োগ, থাকছে বিমা-ডে কেয়ারসহ নানা সুবিধা
  • ১৪ আগস্ট ২০২৬
মিরাজ-হাসানের দৃঢ়তায় দেড়শ রানের লিড ছাড়াল বাংলাদেশ
  • ১৪ আগস্ট ২০২৬
কুয়েট অধ্যাপকের ওপর হামলা, জড়িতদের শাস্তির দাবি ইউটিএলের
  • ১৪ আগস্ট ২০২৬
১৫ আগস্ট ঘিরে সারাদেশে র‌্যাবের বিশেষ নিরাপত্তা, টুঙ্গিপাড়া…
  • ১৪ আগস্ট ২০২৬