১ জানুয়ারি কারিগরি বোর্ডের ২০ ক্যাটাগরির পদের পরীক্ষা

১৮ ডিসেম্বর ২০২০, ১১:১৬ AM

© ফাইল ফটো

আগামী ১ জানুয়ারি কারিগরি শিক্ষা বোর্ডের ২০ ক্যাটাগরির পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুপুর ১২টা থেকে বেলা একটা পর্যন্ত কর্মচারী ক্যাটাগরিতে এবং বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত কর্মকর্তা ক্যাটাগরির পদগুলোর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুয়েট ক্যাম্পাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কারিগরি শিক্ষা বোর্ড থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

যেসব প্রার্থী ম্যানুয়ালি আবেদন করেছেন, তাঁদের ডাকযোগে পাঠানো প্রবেশপত্র নিয়ে এবং টেলিটকের মধ্যেমে আবেদন করা প্রার্থীদের http://bteb.teletalk.com.bd ওয়েবসাইট থেকে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশপত্র ডাউনলোড করে নিয়োগের লিখিত পরীক্ষা দিতে আসতে হবে।

একই সঙ্গে লিখিত পরীক্ষার জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকাও প্রকাশ করেছে কারিগরি শিক্ষা বোর্ড। ১ জানুয়ারি দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত কর্মচারী ক্যাটাগরিতে উচ্চমান সহকারী, ক্যাটালগার বা রেকর্ডকিপার, ভান্ডার রক্ষক, উচ্চমান সহকারী কাম ডাটা প্রসেসর, ডাটা এন্ট্রি কন্ট্রোলার অপারেটর, অফসেট প্রেস মেকার, রিসিপশনিস্ট, গাড়িচালক, অফিস অ্যাটেনডেন্ট, ইলেকট্রিশিয়ান, কম্পিউটার ল্যাব অ্যাটেনডেন্ট ও এমএলএসএস পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

একই দিন বেলা তিনটা থেকে চারটা পর্যন্ত কর্মকর্তা ক্যাটাগরিতে নিবন্ধন কর্মকর্তা, সহকারী পরিচালক (প্রকাশনা), সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক, সহকারী বিশেষজ্ঞ, কোয়ালিটি অ্যাসুরেন্স অফিসার, সেকশন অফিসার ও প্রুফ রিডার পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা আছে।

বিস্তারিত জানতে ক্লিক করুন

এসএসসি পরীক্ষায় ফেল করায় ছাত্রীর আত্মহত্যা
  • ১৪ আগস্ট ২০২৬
দ্বিতীয় দিনেও অস্ট্রেলিয়ার ওপর ছড়ি ঘোরাল বাংলাদেশ, ১৫৩ রানে…
  • ১৪ আগস্ট ২০২৬
ব্র্যাকে জনবল নিয়োগ, থাকছে বিমা-ডে কেয়ারসহ নানা সুবিধা
  • ১৪ আগস্ট ২০২৬
মিরাজ-হাসানের দৃঢ়তায় দেড়শ রানের লিড ছাড়াল বাংলাদেশ
  • ১৪ আগস্ট ২০২৬
কুয়েট অধ্যাপকের ওপর হামলা, জড়িতদের শাস্তির দাবি ইউটিএলের
  • ১৪ আগস্ট ২০২৬
১৫ আগস্ট ঘিরে সারাদেশে র‌্যাবের বিশেষ নিরাপত্তা, টুঙ্গিপাড়া…
  • ১৪ আগস্ট ২০২৬