৯ ব্যাংকের অফিসার পদের প্রবেশপত্র ডাউনলোডের সুযোগ চেয়ে আবেদন

২২ নভেম্বর ২০২০, ০৯:৪৯ PM

© লোগো

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৯ ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে অফিসার জেনারেল পদের পরীক্ষার প্রবেশপত্র পুনরায় ডাউনলোডের সুযোগ চেয়ে আবেদন করেছে ৬০০ পরীক্ষার্থী। আজ রবিবার (২২ নভেম্বর) কমিটির মহাব্যবস্থাপক বরাবর লিখিতভাবে এ আবেদন করা হয়।

তাদের লিখিত আবেদনে বলা হয়, চলতি বছরের মার্চের শুরুর দিকে ২০১৮ সাল ভিত্তিক ২০৪৬টি পদে নিয়োগের উদ্দেশ্যে আবেদন নেয় ব্যাংকার্স সিলেকশন কমিটি। পরবর্তীতে অনেক আবেদনকারী প্রার্থী প্রথমবার রকেটের মাধ্যমে পেমেন্ট করে ভেরিফিকেশন সম্পন্ন করে ট্র্যাকিং পেজ ডাউনলোড করেছে কিন্তু সময়মত প্রবেশপত্র ডাউনলোড করতে ব্যর্থ হয়েছে। যাদের মধ্যে গ্রামের অনেকেই করোনাকালীন ইন্টারনেট অপ্রতুলতার কারণে তা করতে পারেনি, এদের অনেকেই রয়েছে যাদের বয়স শেষ।

“তবে পরবর্তীতে কমিটি শুধুমাত্র তাদের সুযোগ দিয়েছে যারা পেমেন্ট করে ভেরিফাই করেনি। উল্লেখ্য, গত ১১-১২ তারিখ অনেকেই চেষ্টা করেছে যারা আগে ভেরিফাই করেছে, কিন্ত ওয়েবসাইট দেখায় তাদের ভেরিফাই করা আছে। বর্তমানে আবেদনকারীর একটি বৃহৎ অংশ ১৯-২২ তারিখে প্রবেশপত্র নামাতে পারছেনা। তাদের দেখানো হচ্ছে , You have not applied for the selected post.”

করোনাকালীন বৈশ্বিক এই মহামারি এবং বেকারদের কথা বিবেচনা করে প্রথমবার প্রবেশপত্র ডাউনলোড করতে ব্যর্থ কিন্তু ভেরিফাই সম্পন্ন সবাইকে পুনরায় প্রবেশপত্র ডাউনলোড করার সুযোগ দিতে আবেদনে অনুরোধ জানানো হয়।

সোহরাওয়ার্দী মেডিকেল ছাত্রদলের নেতৃত্বে অছাত্র, পড়াশোনা শেষ…
  • ১৪ আগস্ট ২০২৬
মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কিলোমিটার যানবাহনের…
  • ১৪ আগস্ট ২০২৬
দেশের বাজারে কমল ডলারের দাম 
  • ১৪ আগস্ট ২০২৬
যশোরের বাঘারপাড়ায় পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু
  • ১৪ আগস্ট ২০২৬
চাকরি দেবে আগোরা লিমিটেড, থাকছে পিএফ-ফোন বিলসহ সপ্তাহে ২ দি…
  • ১৪ আগস্ট ২০২৬
ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা নিয়ে যা বললেন রিজভী
  • ১৪ আগস্ট ২০২৬