অষ্টম শ্রেণি পাসে নিয়োগ দেবে বিআরটিসি, বেতন ৮ হাজার

২২ নভেম্বর ২০২০, ০৮:৪৪ PM

© ফাইল ফটো

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন। প্রতিষ্ঠানটির ‘নিরাপত্তা প্রহরী’ পদে মোট ৩৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম: নিরাপত্তা প্রহরী।
পদসংখ্যা: মোট ৩৬ জন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে উপযুক্ত হতে হবে। পুলিশ ও সেনাবাহিনীতে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

বেতন: জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী ৮,২৫০-২০,০১০ (গ্রেড-২০) টাকা দেওয়া হবে।

আবেদনের পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের নিম্নোক্ত ঠিকানায় লিখিত আবেদন করতে হবে।
ঠিকানা: জেনারেল ম্যানেজার (প্রশা. ও পার্সো.), বিআরটিসি ও সদস্য-সচিব নিয়োগ ও পদোন্নতি কমিটি।

আবেদনের শেষ তারিখ: ১ ডিসেম্বর, ২০২০ ইং।

আজ থেকে ৩০ টাকা কেজিতে চাল বিক্রি, পাবেন যারা
  • ১৩ নভেম্বর ২০২৬
মুসলিম দেশগুলোর অনুরোধে ইরানে হামলা স্থগিত রেখেছি: ট্রাম্প
  • ১৩ নভেম্বর ২০২৬
ধমক দেওয়া সেই সৈন্যকেই এবার পুরস্কৃত করলেন পিট হেগসেথ 
  • ১৩ নভেম্বর ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন খু…
  • ১৩ নভেম্বর ২০২৬
‘আমার কবরে বেলিফুলের গাছ লাগাবেন’ স্ট্যাটাসের দু’দিন পর দুর…
  • ১৩ নভেম্বর ২০২৬
বদলি স্থগিত, দেড় মাসেও শিক্ষাপ্রতিষ্ঠানে যাননি ১২ শিক্ষক
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950