১০৬ জনকে নিয়োগ দেবে সমাজকল্যাণ মন্ত্রণালয়

১৮ নভেম্বর ২০২০, ০১:২৭ PM
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের লোগো

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের লোগো © ফাইল ফটো

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। তিনটি পদে মোট ১০৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম

ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট, ক্লিনিক্যাল অকুপেশনাল থেরাপিস্ট ও ক্লিনিক্যাল স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট।

পদসংখ্যা

মোট ১০৬ জন

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফিজিওথেরাপি/ ক্লিনিক্যাল অকুপেশনাল থেরাপি/ ক্লিনিক্যাল স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি বিষয়ে স্নাতক ডিগ্রিসহ এক বছরের ইন্টার্নশিপসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন। এইচএসসি ও এসএসসি পরীক্ষায় তৃতীয় শ্রেণি (জিপিএ ২-এর নিচে) থাকা যাবে না।

বেতন

ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট, ক্লিনিক্যাল অকুপেশনাল থেরাপিস্ট ও ক্লিনিক্যাল স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট পদের বেতন ২৪,৭০০/- টাকা (সাকুল্য)।

আবেদন ফি

১০০/- টাকা।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের নিম্নলিখিত ঠিকানায় লিখিত আবেদন করতে হবে। খামের ওপর পদের নাম লিখতে হবে।

ঠিকানা : উপসচিব, প্রশাসন-৫ (প্রশাসন ও শৃঙ্খলা), সমাজকল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

আবেদনের শেষ তারিখ

৩০ নভেম্বর, ২০২০।

msw-106_jnke_niyog_debe_smaajklyaann_mntrnnaaly_

যুবকদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে: যুব ও ক্রীড…
  • ১৪ আগস্ট ২০২৬
নোবিপ্রবি ছাত্রদলের সাংগঠনিক সভায় অনুপস্থিত অর্ধেকের বেশি ন…
  • ১৪ আগস্ট ২০২৬
বাংলাদেশে গ্যাসের তীব্র সংকটের কারণ কী এবং সমাধানে সরকার কী…
  • ১৪ আগস্ট ২০২৬
নিউরোসায়েন্স হাসপাতাল ১০০০ শয্যায় উন্নীত হচ্ছে কাল, উদ্বোধন…
  • ১৪ আগস্ট ২০২৬
সোহরাওয়ার্দী মেডিকেল ছাত্রদলের নেতৃত্বে অছাত্র, পড়াশোনা শেষ…
  • ১৪ আগস্ট ২০২৬
মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কিলোমিটার যানবাহনের…
  • ১৪ আগস্ট ২০২৬