৮১ জনকে নিয়োগ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর

১৮ নভেম্বর ২০২০, ০১:২২ PM
যুব উন্নয়ন অধিদপ্তরের লোগো

যুব উন্নয়ন অধিদপ্তরের লোগো © ফাইল ফটো

যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আটটি পদে মোট ৮১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

বাবুর্চি, ক্যাটল অ্যান্ড পোল্ট্রি অ্যাটেনডেন্ট, বেয়ারার, ফরাশ কাম নৈশপ্রহরী, পরিচ্ছন্নতাকর্মী (ঝাড়ুদার), নিরাপত্তাপ্রহরী (গার্ড), অফিস সহায়ক ও নৈশপ্রহরী কাম ফরাশ।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক/ অষ্টম শ্রেণি বা সমমান পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য কম্পিউটার চালনায় দক্ষতা ও উক্ত পদের জন্য কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীর বয়সসীমা ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছরের মধ্যে হতে হবে।

বেতন

জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের অনলাইনের (http://dyd.teletalk.com.bd) মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদনের শেষ তারিখ

অনলাইনের মাধ্যমে আবেদন ও ফি প্রদান শুরু হয়েছে ১২ নভেম্বর, ২০২০ সকাল ১০টায় এবং শেষ হবে  ১৩ ডিসেম্বর, ২০২০ বিকেল ৫টায়।

সূত্র : যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইট

বিস্তারিত বিজ্ঞপ্তিতে...

dyd-job

যুবকদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে: যুব ও ক্রীড…
  • ১৪ আগস্ট ২০২৬
নোবিপ্রবি ছাত্রদলের সাংগঠনিক সভায় অনুপস্থিত অর্ধেকের বেশি ন…
  • ১৪ আগস্ট ২০২৬
বাংলাদেশে গ্যাসের তীব্র সংকটের কারণ কী এবং সমাধানে সরকার কী…
  • ১৪ আগস্ট ২০২৬
নিউরোসায়েন্স হাসপাতাল ১০০০ শয্যায় উন্নীত হচ্ছে কাল, উদ্বোধন…
  • ১৪ আগস্ট ২০২৬
সোহরাওয়ার্দী মেডিকেল ছাত্রদলের নেতৃত্বে অছাত্র, পড়াশোনা শেষ…
  • ১৪ আগস্ট ২০২৬
মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কিলোমিটার যানবাহনের…
  • ১৪ আগস্ট ২০২৬