রূপালী ব্যাংকের সিনিয়র অফিসারের পরীক্ষার সময়সূচি প্রকাশ

১৭ নভেম্বর ২০২০, ০৮:২১ AM
রূপালী ব্যাংক লিমিটেড

রূপালী ব্যাংক লিমিটেড © ফাইল ফটো

ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের তত্ত্বাবধানে রূপালী ব্যাংক লিমিটেডের ‘সিনিয়র অফিসার (ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট)’ পদের এমসিকিউ পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী শুক্রবার( ২০ নভেম্বর) ১০০ নম্বরের ১ ঘণ্টার ওই পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

ব্যাংকার্স সিলেকশন কমিটি জানিয়েছে, রাজধানীর খিলগাঁও মডেল কলেজ, খিলগাঁও চৌরাস্তা রোল নম্বর ২০০০১ থেকে ২৩৫৭৯, সেন্ট্রাল উইমেন্স কলেজ, ১৩/২ অভয় দাস লেন, টিকাটুলীতে ২৩৫৮০ থেকে ২৬৫৭৯ এবং লালমাটিয়া উচ্চবিদ্যালয় ৯/১৫, ব্লক-ডি, লালমাটিয়া, মোহাম্মদপুরে ২৬৫৮০ থেকে ২৮৫৭৯ রোল নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে (https://erecruitment.bb.org.bd/career) ইতিমধ্যে আপলোড করা হয়েছে। প্রার্থীরা পরীক্ষা শুরুর অব্যবহিত পূর্ব পর্যন্ত উল্লিখিত ওয়েবসাইট থেকে তাঁদের প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।

পরীক্ষার হলে প্রবেশের আগে প্রয়োজনীয় চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে ১ (এক) ঘণ্টা আগে পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে।

এছাড়া স্বাস্থ্যবিধি মেনে সারিবদ্ধভাবে কেন্দ্রে প্রবেশ করতে হবে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। এছাড়াও পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ, প্রবেশপত্রের একাধিক কপি বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ না করতে নির্দেশনা দেওয়া যাচ্ছে। মাস্ক না পরলে কোনো প্রার্থীকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। 

b2eb9ded-4682-47ba-86fe-5372f6fd1899

যশোরের বাঘারপাড়ায় পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু
  • ১৪ আগস্ট ২০২৬
চাকরি দেবে আগোরা লিমিটেড, থাকছে পিএফ-ফোন বিলসহ সপ্তাহে ২ দি…
  • ১৪ আগস্ট ২০২৬
ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা নিয়ে যা বললেন রিজভী
  • ১৪ আগস্ট ২০২৬
ট্রেনের ছাদ থেকে নামতে গিয়ে ২ বগির ফাঁকে পড়ে যুবকের মৃত্যু
  • ১৪ আগস্ট ২০২৬
মালুমঘাটে সড়কের বেহাল দশা, হাসপাতালে নিতে দেরি; নবজাতকের মৃ…
  • ১৪ আগস্ট ২০২৬
শতভাগ ফেল করা ৩১২ প্রতিষ্ঠানকে শোকজ করল শিক্ষা বোর্ড
  • ১৪ আগস্ট ২০২৬