মিডিয়া পার্টনার দ্যা ডেইলি ক্যাম্পাস
© টিডিসি ফটো
ফেসবুক কেন্দ্রীক গ্রুপ আইডিয়া বাংলাদেশের উদ্যোগে প্রথমবারের মত উদ্যোক্তাদের নিয়ে ৫ দিনব্যাপী ‘ভাস্বর অনলাইন মেলা-২০২০’ শুরু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত। এ মেলার মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দ্যা ডেইলি ক্যাম্পাস.কম। তাছাড়া মেলার টাইটেল স্পন্সর হিসেবে ভাস্বর, আর কো স্পন্সর হিসেবে রছেছে Start Next এবং সস্তা সদাই।
আয়োজকরা জানিয়ছে, আইডিয়া বাংলাদেশ গ্রুপের বেঁধে দেওয়া নিয়ম মেনেই চলছে মেলার আয়োজন। শতাধিক অনলাইন উদ্যোক্তার এ মেলায় অংশগ্রহণ করেছে। নিজ নৈপুণ্যে গড়া অসাধারণ পণ্য দিয়ে সাজানো হয়েছে প্রতিটি প্যাভিলিয়ন।
‘শাড়িতেই বাঙালি নারী’ এই মেলায় জামদানী, জুম, হাফ সিল্ক, হ্যান্ড পেইন্টসহ বিভিন্ন শাড়ি দিয়ে সজ্জিত প্যাভিলিয়ন। এছাড়া রয়েছে আধুনিক বিভিন্ন ডিজাইনের থ্রি-পিস, তাতের থ্রি-পিস, লেজার কাট থ্রি-পিস ও ব্লক বাটিক থ্রি-পিস।
শুধুমাত্র পোশাক দিয়ে সাজানো হয়নি মেলায় আয়োজিত প্রত্যেকটি প্যাভিলিয়ন। এই মেলায় আরও রয়েছে বিভিন্ন ঐতিহ্যবাহী পিঠা, নকশীকাঁথা, হাতে তৈরি বাচ্চাদের পোশাক, পর্দা পোশাক, কাস্টমাইজ করা যাবে এমন পোশাক। এমনকি রয়েছে চকলেটও। এছাড়াও সিলেট, চট্টগ্রাম থেকে আসা তাজা চাসহ নানা ধরনের পণ্য।
এদিকে, ক্রেতারা নিজ পছন্দের মতো পণ্য ক্রয় করছে এবং সেই সাথে পেয়ে যাচ্ছে নির্ধারিত আকর্ষণীয় উপহার। অধিক পরিমাণ পণ্য ক্রেতাকে আইডিয়া বাংলাদেশ গ্রুপের পক্ষ থেকে দেওয়া হচ্ছে সুন্দর কিছু উপহার।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) মেলার দ্বিতীয় দিনেও ছিল সন্তুষ্টিকর পরিস্থিতি। ক্রেতাদের আগমনে আশানুরূপ চলছে আইডিয়া বাংলাদেশ এর অনলাইন মেলা। ক্রেতা-বিক্রেতার উপস্থিতিতে বেচা-কেনাও চলছে জমজমাট।
অফলাইন মেলায় কখনো কখনো পণ্যমূল্য বেশী রাখার অভিযোগ শোনা গেলেও আইডিয়া পরিবারের মেলায় পাওয়া যাচ্ছে সব কিছু ন্যায্য মূল্যেই। বরং রয়েছে আকর্ষণীয় সব ডিসকাউন্ট, প্যাকেজ অফার, কম্বো সেট এবং ফ্রী ডেলিভারির সুব্যবস্থা।
সুলভ মূল্যে পেয়ে যাচ্ছে এই সব কিছু খুব সহজে। পাইকারি ও খুচরা দুইভাবেই পাওয়া যাবে এই সব পণ্য। থাকছে ডিসকাউন্ট, ঢাকার ভেতরে ফ্রি ডেলিভারি, প্রত্যন্ত গ্রামেও পৌঁছানো যাবে এই পণ্য এমন সুযোগ ও রাখা হচ্ছে ক্রেতাদের সুবিধার জন্য।