৩৫ প্রত্যাশীদের ‘শেকলবন্দী’ সমাবেশ শুক্রবার

১২ নভেম্বর ২০২০, ০৬:৫৪ PM

© ফাইল ফটো

রাজধানী ঢাকার শাহবাগে ‘শেকলবন্দী’ সমাবেশের ডাক দিয়েছেন চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। আগামীকাল শুক্রবার বিকাল ৩ টায় ৪ দফা দাবিতে এ কর্মসূচি পালিত হবে। আজ বৃহস্পতিবার রাতে বাংলাদেশ সাধারণ ছাত্রকল্যাণ পরিষদের প্রধান সমন্বয়ক মুজাম্মেল মিয়াজী বিষয়টি নিশ্চিত করেছেন।

মিয়াজী বলেন, আমরা দীর্ঘদিন থেকে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করাসহ ৪ দফা দাবিতে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে আসছি। কিন্তু সরকার আমাদের এই যৌক্তিক দাবি নিয়ে তালবাহানা করেই যাচ্ছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে বলেছিল তারা ক্ষমতায় আসলেই চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি করে দেবে।

তিনি বলেন, সংসদেও এই ৩৫ দাবিটি বেশ কয়েকটিবার উত্থাপিত হয়েছে। একাধিকবার মন্ত্রীপরিষদ কেবিনেট সুপারিশ করেছেন। সুশীল সমাজ এবং রাজনৈতিক ব্যক্তিবর্গও ৩৫ দাবিটি নিয়ে পজেটিভ সাড়া দিচ্ছেন। তবে কেন সরকার আমাদের এই দাবি নিয়ে তালবাহানা করছেন আমরা বুঝতে পারছিনা।

তাদের ৪ দফা দাবি হলো- চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি করে ৩৫ বছরে উন্নীত করা; চাকরির আবেদন ফি কমিয়ে ৫০ থেকে ১০০ টাকার মধ্যে নির্ধারণ করা; চাকরির নিয়োগ পরীক্ষাগুলো জেলা কিংবা বিভাগীয় পর্যায়ে নেওয়া ও চাকরির নিয়োগ প্রক্রিয়া তিন থেকে ছয় মাসের মধ্যে সম্পন্ন করা এবং সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা।

আগামীকালের কর্মসূচির বিষয়ে মিয়াজী বলেন, আমরা আর এটা নিয়ে কোন প্রকার তালবাহানা দেখতে চাই না। দাবি আদায়ে সরকারকে গত ৭ নভেম্বর পর্যন্ত সময় বেধে দেয়া হয়েছিল। আমরা বলেছিলাম, এ সময়ের মধ্যে আমাদের দাবি বাস্তবায়ন করতে হবে। সে সময় শেষ হয়ে গেছে, পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আমরা রাজপথের আন্দোলনে যাচ্ছি।

যুবকদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে: যুব ও ক্রীড…
  • ১৪ আগস্ট ২০২৬
নোবিপ্রবি ছাত্রদলের সাংগঠনিক সভায় অনুপস্থিত অর্ধেকের বেশি ন…
  • ১৪ আগস্ট ২০২৬
বাংলাদেশে গ্যাসের তীব্র সংকটের কারণ কী এবং সমাধানে সরকার কী…
  • ১৪ আগস্ট ২০২৬
নিউরোসায়েন্স হাসপাতাল ১০০০ শয্যায় উন্নীত হচ্ছে কাল, উদ্বোধন…
  • ১৪ আগস্ট ২০২৬
সোহরাওয়ার্দী মেডিকেল ছাত্রদলের নেতৃত্বে অছাত্র, পড়াশোনা শেষ…
  • ১৪ আগস্ট ২০২৬
মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কিলোমিটার যানবাহনের…
  • ১৪ আগস্ট ২০২৬