ঢাবিসহ ৪ বিশ্ববিদ্যালয় ছাত্রীদের বিনামূল্যে উদ্যোক্তা প্রশিক্ষণ দেবে ব্র্যাক

০৭ নভেম্বর ২০২০, ০৫:৫৮ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের ৪টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৫০ ছাত্রীকে বিনামূল্যে উদ্যোক্তা কর্মশালায় অংশ্রহণের সুযোগ দেবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস এন্ড জাস্টিস। আগামী ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তিন মাসব্যাপী অনলাইনের মাধ্যমে এই কর্মশালাটি অনুষ্ঠিত হবে।

ইউএন উইমেনের অর্থয়ানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরাও এই কর্মশালায় অংশগ্রহণের সুযোগ রয়েছে।  

কর্মশালার আয়োজক ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস এন্ড জাস্টিস জানিয়েছে, ‘উইমেন এন্টারপ্রনারশীপ ট্রেনিং’ শীর্ষক এই আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫০ জন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২৫ জন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২৫ জন এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ৫০ জনসহ মোট ১৫০ ছাত্রী অংশগ্রহণ করতে পারবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন নেয়া হচ্ছে।

আবেদনের সর্বশেষ তারিখ: ১৬ নভেম্বর, ২০২০

আবেদন করতে এখানে ক্লিক করুন

কর্মশালার বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

যুবকদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে: যুব ও ক্রীড…
  • ১৪ আগস্ট ২০২৬
নোবিপ্রবি ছাত্রদলের সাংগঠনিক সভায় অনুপস্থিত অর্ধেকের বেশি ন…
  • ১৪ আগস্ট ২০২৬
বাংলাদেশে গ্যাসের তীব্র সংকটের কারণ কী এবং সমাধানে সরকার কী…
  • ১৪ আগস্ট ২০২৬
নিউরোসায়েন্স হাসপাতাল ১০০০ শয্যায় উন্নীত হচ্ছে কাল, উদ্বোধন…
  • ১৪ আগস্ট ২০২৬
সোহরাওয়ার্দী মেডিকেল ছাত্রদলের নেতৃত্বে অছাত্র, পড়াশোনা শেষ…
  • ১৪ আগস্ট ২০২৬
মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কিলোমিটার যানবাহনের…
  • ১৪ আগস্ট ২০২৬