আবাদি জমি রক্ষায় ৮ দিন ধরে অনশনে বৃদ্ধের মৃত্যু

মৃত বৃদ্ধের জানাজায় পাড়া-প্রতিবেশী ও স্বজনরা

মৃত বৃদ্ধের জানাজায় পাড়া-প্রতিবেশী ও স্বজনরা © টিডিসি ফটো

দিনাজপুরের নবাবগঞ্জের আশুরার বিলের আবাদি জমি রক্ষা ও বিলে বাঁধ নির্মাণের প্রতিবাদে ৮ দিন ধরে অনশন করে আসছেন বিল পাড়ের কয়েক হাজার চাষী পরিবারের নারী-পুরুষ ও শিশুরা।

এদিকে অনশনরত অবস্থায় গোলাপ সরকার (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এছাড়াও অসুস্থ হয়ে পড়েছেন আরো ৫ জন।

বৃহস্পতিবার সন্ধ্যায় অনশনরত অবস্থায় গোলাপ সরকার অসুস্থ হয়ে পড়লে তাকে বাড়িতে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। শুক্রবার সকাল ১০টায় তার নামাজের জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে। নিহত গোলাপ সরকার নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের হরিপুর আদর্শগ্রামের জব্বার সরকারের ছেলে।

গত ৩০ অক্টোবর শুক্রবার থেকে আবাদী জমি রক্ষা ও আশুরার বিলে বাধ নির্মানের প্রতিবাদে কয়েক হাজার নারী-পুরুষ-শিশু অনশন করছেন। শুক্রবার সকাল থেকে তারা মাথায় কাফনের কাপড় পড়ে আশুরার বিলে অনশন করছেন।

যুবকদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে: যুব ও ক্রীড…
  • ১৪ আগস্ট ২০২৬
নোবিপ্রবি ছাত্রদলের সাংগঠনিক সভায় অনুপস্থিত অর্ধেকের বেশি ন…
  • ১৪ আগস্ট ২০২৬
বাংলাদেশে গ্যাসের তীব্র সংকটের কারণ কী এবং সমাধানে সরকার কী…
  • ১৪ আগস্ট ২০২৬
নিউরোসায়েন্স হাসপাতাল ১০০০ শয্যায় উন্নীত হচ্ছে কাল, উদ্বোধন…
  • ১৪ আগস্ট ২০২৬
সোহরাওয়ার্দী মেডিকেল ছাত্রদলের নেতৃত্বে অছাত্র, পড়াশোনা শেষ…
  • ১৪ আগস্ট ২০২৬
মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কিলোমিটার যানবাহনের…
  • ১৪ আগস্ট ২০২৬