আকর্ষণীয় সুযোগ-সুবিধায় আস্থা লাইফ ইন্সুরেন্সে বিশাল নিয়োগ

০৫ নভেম্বর ২০২০, ১১:৪৭ PM
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আস্থা লাইফ ইন্সরেন্স কোম্পানী

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আস্থা লাইফ ইন্সরেন্স কোম্পানী © সংগৃহীত

নিয়ােগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ অনুমােদিত আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের অধীন আস্থা লাইফ ইন্সরেন্স কোম্পানী লিমিটেড। দুটি পদের বিপরীতে আকর্ষণীয় সুযোগ-সুবিধায় নিয়ােগের জন্য দরখাস্ত আহবান করা হয়েছে।

পদের নাম: ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট (ক্যারিয়ার এজেন্ট) ও  ব্রাঞ্চ ম্যানেজার। ‍দুটি পদে যথাক্রমে ২০০ ও ২০ জনকে নিয়োগ দেয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা: প্রথম পদের জন্য কমপক্ষে এইচএসসি পাস হতে হবে, তবে গ্র্যাজুয়েট অগ্রগন্য। আর দ্বিতীয় পদের জন্য কমপক্ষে গ্র্যাজুয়েট বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা: নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুসৃত কমিশন ও বােনাস। তাছাড়াও গােষ্ঠী বীমা ও পেনশন এবং অন্যান্য আকর্ষনীয় সুবিধাদী।

আবেদনের শেষ তারিখ: আগ্রহী প্রার্থীগণকে পূর্ণ জীবনবৃত্তান্ত আগামী ১৫ নভেম্বরের মধ্যে ই-মেইলে (career.asthalife@gmail.com) পাঠাতে হবে। অথবা কোম্পানীর প্রধান কার্যালয়ের ঠিকানায় ডাকযােগে প্রেরণ করার জন্য অনুরােধ করা হয়েছে।

আবেদন প্রেরণের ঠিকানা: আস্থা লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড (আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের একটি প্রতিষ্ঠান), প্রধান কার্যালয়- এসকেএস টাওয়ার (লেভেল ১২), ৭ ভিআইপি রােড, মহাখালী, ঢাকা-১২০৬।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন-

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence