স্নাতক পাসেই তিন পদে নিয়োগ দেবে ইউনিলিভার

০৩ নভেম্বর ২০২০, ১০:৪৩ AM
ইউনিলিভার

ইউনিলিভার © সংগৃহীত

তিনটি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় বহুজাতিক কোম্পানী ইউনিলিভার। প্রতিটি পদের জন্য যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক পাস। তবে তিনটি পদের জন্য আলাদা আলাদা অভিজ্ঞতা চাওয়া হয়েছে।

পদের নাম: লজিস্টিকস অ্যান্ড ওয়্যারহাইজ লিড, ফ্যাক্টরি ডাইরেক্টর এবং এইচআর এক্সিকিউটিভ। 

শিক্ষাগত যোগ্যতা: প্রথম দুটি পদের জন্য দেশে, বিদেশের স্বনামধন্য স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিএসসি, বিটেক ও বিই পাস চাওয়া হয়েছে। তবে তৃতীয় পদের জন্য বিবিএ পাস হতে হবে।

অভিজ্ঞতা: তিনটি পদে আবেদনের জন্য যথাক্রমে সাত, ১৪ ও দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনের শেষ তারিখ: আগামী ১১ নভেম্বরের মধ্যে আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে।

আবেদনের নিয়ন: প্রার্থীদের [email protected] ইমেইলে অথবা রিক্রুইটমেন্ট ম্যানেজার, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, জেডএন টাওয়ার, প্লট#২, রোড-৮, গুলশান-১, ঢাকা-১২১২- এই ঠিকানায় পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত পাঠাতে হবে।

বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুন।

সূত্র: প্রথম আলো

১৫ আগস্ট ঘিরে নাশকতার শঙ্কা, রাজধানীতে ৯ ধাপে নিরাপত্তা ব্য…
  • ১৪ আগস্ট ২০২৬
চট্টগ্রামে শিপইয়ার্ডে শ্রমিকের মৃত্যুতে ক্ষুব্ধ হয়ে ইয়ার্ডে…
  • ১৪ আগস্ট ২০২৬
জাহাজ ভাঙা কারখানায় বিস্ফোরণ, যে কারণ জানাল ফায়ার সার্ভিস 
  • ১৪ আগস্ট ২০২৬
যুবকদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে: যুব ও ক্রীড…
  • ১৪ আগস্ট ২০২৬
নোবিপ্রবি ছাত্রদলের সাংগঠনিক সভায় অনুপস্থিত অর্ধেকের বেশি ন…
  • ১৪ আগস্ট ২০২৬
বাংলাদেশে গ্যাসের তীব্র সংকটের কারণ কী এবং সমাধানে সরকার কী…
  • ১৪ আগস্ট ২০২৬