বাংলাদেশীদের ফ্লাইটে নিষেধাজ্ঞা তুলে নিল ইতালি

১৬ অক্টোবর ২০২০, ১১:০৫ AM
বাংলাদেশীদের ফ্লাইটে নিষেধাজ্ঞা তুলে নিল ইতালি

বাংলাদেশীদের ফ্লাইটে নিষেধাজ্ঞা তুলে নিল ইতালি © সংগৃহীত

ইতালিতে অবস্থানের বৈধ কাগজ থাকা বাংলাদেশিদের জন্য দেশটি ফ্লাইটের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এর ফলে ইতালিতে ঢুকতে আর বাধা নেই বৈধ কাগজধারী বাংলাদেশীদের।

বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেন, ‘আমাদের অনুরোধে, ইতালিতে অবস্থানের বৈধতা থাকা বাংলাদেশীদের জন্য ফ্লাইটের নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। যাদের বৈধতার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের ভিসার জন্য আবেদন করতে হবে।’

তাদের বিষয়টি ইতালিয়ান পুলিশ যাচাই করবে এবং তারপর তাদের ভিসা দেয়া হবে, বলেন মন্ত্রী।

আবদুল মোমেন জানান, ইতালির রাষ্ট্রদূত তাকে আশ্বস্ত করেছেন যে তারা ত্বরান্বিতভাবে পুলিশের যাচাই শেষ করার চেষ্টা করবেন।

‘ইতালি এখনও নিয়মিত ভিসা দেবে না। শুধুমাত্র যাদের ইতালিতে অবস্থানের বৈধ কাগজ আছে (এবং যাদের কাগজের মেয়াদ শেষ হয়ে গেছে তাদের ক্ষেত্রে ইতালিয়ান কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে) তাদের জন্য এ ফ্লাইটের নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে,’ বলেন তিনি।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়ে যা বললেন শিক্ষাম…
  • ০৮ এপ্রিল ২০২৬
সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের আয়কর নথি জব্দের আদেশ
  • ০৮ এপ্রিল ২০২৬
৬ মাসের মধ্যে ফ্রি ওয়াই-ফাই সুবিধা পাচ্ছে সাড়ে ১০ হাজার শিক…
  • ০৮ এপ্রিল ২০২৬
ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর জাবির তদন্ত কমিটি
  • ০৮ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনে ভূমি অধিগ্রহণ…
  • ০৮ এপ্রিল ২০২৬
হবিগঞ্জে দুই ফিলিং স্টেশনকে জরিমানা ৩০ হাজার টাকা
  • ০৮ এপ্রিল ২০২৬
close