৩২ প্রবাসীকে উঠতে দেওয়া হয়নি সৌদিগামী ফ্লাইটে

২৭ সেপ্টেম্বর ২০২০, ১০:২২ AM
৩২ প্রবাসীকে উঠতে দেওয়া হয়নি সৌদিগামী ফ্লাইটে

৩২ প্রবাসীকে উঠতে দেওয়া হয়নি সৌদিগামী ফ্লাইটে

৩২ জন প্রবাসীকে সৌদি আরবগামী ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি। তাঁদের ছাড়াই গতকাল শনিবার সন্ধ্যায় সৌদি এয়ারলাইনসের ফ্লাইটটি জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়।

সরকারনির্ধারিত স্থান থেকে করোনা পরীক্ষা না করায় এমনটা করা হয়েছে বলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান জানিয়েছেন।

এ বিষয়ে বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ শাহারিয়ার সাজ্জাদ বলেন, সৌদি আরবে যাওয়ার জন্য মহাখালীর ডিএনসিসি করোনা স্যাম্পল কালেকশন বুথে করোনা পরীক্ষা করাতে হয়। কিন্তু ৩২ জন সেখানে করোনা পরীক্ষা না করিয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতালে করিয়েছেন। তাঁদের কাছে করোনা নেগেটিভ সনদ থাকলেও সেটি গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সৌদি এয়ারলাইনসের চারটি ফ্লাইট ঢাকা থেকে ছেড়ে গেছে। এখন পর্যন্ত করোনা পজিটিভ কোনো যাত্রী শনাক্ত হননি। রিপোর্ট না পাওয়ার কারণে কোনো যাত্রীকে বিমানবন্দর থেকে ফেরত দেওয়ার ঘটনাও ঘটেনি।

বিদেশ যেতে না পারা নূর ইসলাম নামের এক সৌদিপ্রবাসীর স্বজন মো. আলমগীর বলেন, সৌদি এয়ারলাইনস কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে, নতুন করে করোনা পরীক্ষা করালে অন্য ফ্লাইটে তাঁদের নেওয়া হবে।

ক্লিনিক থেকে নবজাতক চুরির অভিযোগ, ৭ দিন বয়সি শিশুসহ নারী আটক
  • ১৩ নভেম্বর ২০২৬
গণঅভ্যুত্থানের মীরজাফর হলেন হাসানাত ও সারজিস
  • ১৩ নভেম্বর ২০২৬
স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে জার্মানির হাইডেলবার্গ বিশ্ববি…
  • ১৩ নভেম্বর ২০২৬
বোমা-সন্ত্রাস করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফুলের পাপড়ি দিয়…
  • ১৩ নভেম্বর ২০২৬
৬ শতাধিক নবীন শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির
  • ১৩ নভেম্বর ২০২৬
কৃষি গুচ্ছে যুক্ত হওয়ার উদ্যোগ মাভাবিপ্রবির ভেটেরিনারি অনুষ…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950