সরকারি শূন্য পদে দ্রুত নিয়োগ: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১১ সেপ্টেম্বর ২০২০, ০৮:০৩ AM

© ফাইল ফটো

করোনাকালে নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি কমেছে অনেক। এছাড়া সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে শূন্যপদের সংখ্যাও দিন দিন বাড়ছে। করোনাকালে নিয়োগ না হওয়ায় অনেক প্রতিষ্ঠানে কাজ চালাতে বেগ পেতে হচ্ছে বলে জানা গেছে।

এ সঙ্কট সমাধানে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে শূন্যপদগুলো দ্রুত পূরণের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন।

এসময় এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রতিনিয়ত সরকারি পদ সৃষ্টি হয়। তবে সঙ্গে সঙ্গেই নিয়োগ সম্পন্ন হয় না। চাকরির পদ শূন্য হলেও নিয়োগ দিতে কিছু সময় লাগে। করোনার কারণেও এখন অনেক নিয়োগ আটকে গেছে।’ পরিস্থিতি স্বাভাবিক হলে শূন্যপদে দ্রুত পূরণের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

ফরহাদ হোসেন আরো বলেন, ‘নিয়োগ প্রক্রিয়ায় যে সময় লাগে তা কমিয়ে আনার পরিকল্পনা রয়েছে। করোনা পরিস্থিতির মধ্যে ডাক্তার, নার্সসহ মেডিক্যাল টেকনোলজিস্টদের নিয়োগ দেশের ইতিহাসে সবচেয়ে দ্রুতগতিতে হয়েছে।’ আগামীদিনে এ থেকে শিক্ষা নিয়ে কাজ করার কথাও জানান প্রতিমন্ত্রী।

উচ্চশিক্ষাকে যুগোপযোগী করতে আধুনিক রিসোর্স বুক ও ডিজিটাল কন…
  • ১৪ আগস্ট ২০২৬
ইন্ডাস্ট্রি-একাডেমি মেলবন্ধনে বেকারত্ব কমবে: ইউজিসি সদস্য ম…
  • ১৪ আগস্ট ২০২৬
মেডিকেল টেকনোলজিস্টদের চাকরিতে বৈষম্য ও হয়রানি বন্ধের দাবি
  • ১৪ আগস্ট ২০২৬
ডাকসুর আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী…
  • ১৪ আগস্ট ২০২৬
সংসদে বিশেষ অধিবেশন আহ্বানের অনুরোধ, রাষ্ট্রপতিকে বিরোধীদলী…
  • ১৪ আগস্ট ২০২৬
আবাসিক হোটেলে ঝুলছিল পুলিশ সদস্যের মরদেহ, নেপথ্যে পারিবারিক…
  • ১৪ আগস্ট ২০২৬