২৭৩ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ নির্বাচন কমিশন

০৬ আগস্ট ২০২০, ১০:০৯ AM

© ফাইল ফটো

বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় ও এর আওতাধীন মাঠপর্যায়ের কার্যালয়ের রাজস্ব খাতভুক্ত শূন্য পদগুলোয় জনবল নিয়োগ দেওয়া হবে। ১১টি পদে মোট দুই ২৭৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: কম্পিউটার অপারেটর (নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট)
পদ সংখ্যা: ১টি
যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০ শব্দের গতি থাকতে হবে।
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা

পদের নাম: সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর (আঞ্চলিক নির্বাচন অফিস ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়)
পদ সংখ্যা: ৫টি
যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। সাঁটলিপিতে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ৫০ ও ৮০ শব্দের গতি। কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০ শব্দের গতি থাকতে হবে।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর (নির্বাচন কমিশন সচিবালয়)
পদ সংখ্যা: ৩টি
যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। সাঁটলিপিতে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ৪৫ ও ৭০ শব্দের গতি এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০ শব্দের গতি থাকতে হবে।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

পদের নাম: উচ্চমান সহকারী (নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ও মাঠপর্যায়ের কার্যালয়)
পদ সংখ্যা: ৪টি
যোগ্যতা: স্নাতক (সম্মান) ডিগ্রি। ওয়ার্ড প্রসেসিংয়ের অভিজ্ঞতাসহ কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

পদের নাম: হিসাব সহকারী (নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠপর্যায়ের কার্যালয়)
পদ সংখ্যা: ৯টি
যোগ্যতা: বাণিজ্যে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান) ডিগ্রি। ওয়ার্ড প্রসেসিংয়ের অভিজ্ঞতাসহ কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

পদের নাম: স্টোরকিপার (নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠপর্যায়ের কার্যালয়)
পদ সংখ্যা: ১৫টি
যোগ্যতা: স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। ওয়ার্ড প্রসেসিংয়ের অভিজ্ঞতাসহ কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠপর্যায়ের কার্যালয়)
পদ সংখ্যা: ৪০টি
যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিট কমপক্ষে ২০ শব্দের গতি থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

পদের নাম: গাড়িচালক (নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠপর্যায়ের কার্যালয়)
পদ সংখ্যা: ৬টি
যোগ্যতা: জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

পদের নাম: অফিস সহায়ক (নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠপর্যায়ের কার্যালয়)
পদ সংখ্যা: ১৭৮টি
যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

পদের নাম: নিরাপত্তা প্রহরী (নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠপর্যায়ের কার্যালয়)
পদ সংখ্যা: ৭টি
যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী (নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠপর্যায়ের কার্যালয়)
পদ সংখ্যা: ৫টি
যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

আবেদনের নিয়ম: অনলাইনে http://ecs.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন করা যাবে ৪ আগস্ট সকাল ১০টা থেকে ৩ সেপ্টেম্বর বিকাল ৫টা পর্যন্ত।

বিভাগীয় শহরগুলোতে হচ্ছে ক্যান্সার চিকিৎসা প্রতিষ্ঠান, জাতীয়…
  • ১৩ নভেম্বর ২০২৬
ভোরে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, একাদশে থাকছেন…
  • ১৩ নভেম্বর ২০২৬
লজ্জার রেকর্ড গড়ে নিউজিল্যান্ডের কাছে হারল ভারত
  • ১৩ নভেম্বর ২০২৬
গোপনে বিয়ে করলে কি বিয়ে হবে?
  • ১৩ নভেম্বর ২০২৬
যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ-বিজিবির ওপর হামলা— ১২৩ জনের বির…
  • ১৩ নভেম্বর ২০২৬
পড়বা, ভুলে যাবা, কান্না করবা, আবার পড়বা—পড়তে তোমাকে হবেই
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950