মুজিববর্ষ

বেকারদের সর্বোচ্চ ৫ লাখ টাকা ঋণ দেবে সরকার

২৫ জুলাই ২০২০, ০৬:০৭ PM

© ফাইল ফটো

দেশে বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কর্মসংস্থান ব্যাংকের সঙ্গে চুক্তি করে ‘বঙ্গবন্ধু যুব ঋণ‌’ নামে একটি প্রকল্প চালুর ব্যবস্থা করেছে সরকার। মুজিববর্ষে কেউ যাতে বেকার না থাকে, সেজন্য এ ঋণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। যেখানে ২০ হাজার থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনা জামানতে ঋণ সুবিধা দেওয়া হবে।

সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের এক অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল এসব কথা বলেন।

জাহিদ হাসান রাসেল বলেন, করোনার প্রভাবে সারা বিশ্বের মতো আমাদের যুব সম্প্রদায়, যাঁরা বিভিন্ন কর্মস্থানে আছেন, তাঁরা অনেকেই আংশিক বা পুরোপুরি বেকার হয়ে যাবেন। এই হঠাৎ বেকার হয়ে পড়া জনগোষ্ঠী, যাঁরা গ্রামে চলে গেছেন বা যাবেন ভাবছেন, তাঁদের সেখানেই আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য এবং তাঁদের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া এবং তাঁদের জন্য লোনের ব্যবস্থা করে দেওয়ার পরিকল্পনা নিয়েছি।

তিনি বলেন, আগে লোনের ক্ষেত্রে যে ইন্টারেস্ট দিতে হতো, আমরা সেটা অর্ধেকে নামিয়ে নিয়ে এসেছি। এ মুজিববর্ষে কেউ যাতে বেকার না থাকে, সে উপলক্ষে কর্মসংস্থান ব্যাংকের সঙ্গে চুক্তি করে ‘বঙ্গবন্ধু যুব ঋণ’ নামে একটি প্রকল্প চালুর ব্যবস্থা করেছি, যেখানে সর্বনিম্ন ২০ হাজার থেকে সর্বাধিক পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনা জামানতে ঋণ সুবিধা দেওয়া হবে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সারা দেশে বেকার হয়ে পড়া জনগোষ্ঠীকে দক্ষ হিসেবে গড়ে তুলতে চাই। আর সে হিসেবে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করব। আমাদের টার্গেট রয়েছে, আগামী তিন বছরের মধ্যে ১২ লাখ দক্ষ যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করা।

আল্লামা সাঈদীর তৃতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে ডাকসুর দোয়া মা…
  • ১৪ আগস্ট ২০২৬
পুলিশ ভেবে তুরাগ নদীতে ঝাঁপ, দুই দিন পর যুবকের লাশ উদ্ধার
  • ১৪ আগস্ট ২০২৬
গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, মাঠে যৌথ বাহিনী
  • ১৪ আগস্ট ২০২৬
সমকামী প্রেমিক যৌনকর্মীর কাছে যাওয়ায় হত্যা, কেটেছিলেন আরেক …
  • ১৪ আগস্ট ২০২৬
সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও একসময় কঠিন হয়ে যাবে: বিদ্…
  • ১৪ আগস্ট ২০২৬
উচ্চশিক্ষাকে যুগোপযোগী করতে আধুনিক রিসোর্স বুক ও ডিজিটাল কন…
  • ১৪ আগস্ট ২০২৬