৮৭ শতাংশ চাকরির সার্কুলার কমেছে দেশে: এডিবি

৩০ মে ২০২০, ০৮:৪৯ AM

করোনার কারণে বাংলাদেশে ২০১৯ সালের এপ্রিলের তুলনায় চলতি বছরের এপ্রিলে অনলাইনে চাকরির সার্কুলারের হার কমেছে ৮৭ শতাংশ। সবচেয়ে বেশি চাকরির সার্কুলার কমেছে পোশাক ও শিক্ষা খাতে। সার্কুলার কমলেও খাতগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে এনজিও। শুক্রবার (২৯ মে) এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) পক্ষ থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ ও শ্রীলঙ্কার চাকরি সংক্রান্ত শীর্ষ দুটি অনলাইন পোর্টালের তথ্য বিশ্লেষণ করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। বাংলাদেশের উপাত্ত সংগ্রহ করা হয়েছে বিডিজবস ডটকম থেকে এবং শ্রীলঙ্কার টপজবস ডটআইকে থেকে। এডিবি বলছে, দুই দেশের এই দুটি সাইটে সবচেয়ে বেশি চাকরির সার্কুলার হয়। যদিও এ দুটো সাইট ছাড়াও দুই দেশেই আরও অনেক চাকরির বিজ্ঞাপন সম্পর্কিত সাইট রয়েছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, ২০১৮ সালে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ৯ শতাংশ, যা এশিয়া প্যাসিফিক অঞ্চলের মধ্যে সর্বোচ্চ। এ অবস্থায় ২০১৯ সালে বিডিজবস ডটকমে ৬০ হাজার চাকরির সার্কুলার হয়। এ পোর্টালে প্রতিদিন প্রায় এক মিলিয়ন পেজ ভিউ হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, সব খাতেই ব্যাপক হারে চাকরির সার্কুলার কমেছে। ২০১৯ সালের তুলনায় ২০২০ সালের এপ্রিলে তৈরি পোশাক ও শিক্ষা খাতে কমেছে ৯৫ শতাংশ, ম্যানুফ্যাকচারিং খাতে ৯২ শতাংশ, স্বাস্থ্য খাতে ৮২ শতাংশ, আইসিটি খাতে ৮১ শতাংশ, এনজিওতে ৬৪ শতাংশ।

চাকরির সার্কুলার কমার পাশাপাশি স্বাভাবিকভাবে চাকরি আবেদনও কমেছে। ২০১৯ সালের ডিসেম্বরের তুলনায় চলতি বছরের মার্চের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত চাকরির আবেদন প্রায় একই পরিমাণে ছিল। তবে মার্চের তৃতীয় সপ্তাহে তা ৭২ শতাংশ কমে যায়। চতুর্থ সপ্তাহ কমে ৩৪ শতাংশ। ২০১৯ সালের তুলনায় ২০২০ সালের মার্চে চাকরির আবেদন ৬৩ শতাংশ এবং এপ্রিলে ১৯ শতাংশ কমেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তবে প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বাংলাদেশের তুলনায় শ্রীলঙ্কা ভালো অবস্থানে রয়েছে। গত বছরের তুলনায় চলতি বছরের এপ্রিলে শ্রীলঙ্কায় চাকরির সার্কুলার কমেছে ৭০ শতাংশ। যেখানে বাংলাদেশে কমেছে ৮৭ শতাংশ।

পবিপ্রবির রিজেন্ট বোর্ডের ৫৯তম সভা অনুষ্ঠিত
  • ১৩ নভেম্বর ২০২৬
অরক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
  • ১৩ নভেম্বর ২০২৬
মূল্যস্ফীতির চাপে ডলারের বিপরীতে ১৬০ ছাড়াল ইয়েন
  • ১৩ নভেম্বর ২০২৬
বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ নিয়ে আলোচনায় বসছে মন্ত্…
  • ১৩ নভেম্বর ২০২৬
রাজবাড়ীতে মীর মশাররফ হোসেনের সমাধিতে সংস্কৃতিমন্ত্রীর শ্রদ্…
  • ১৩ নভেম্বর ২০২৬
চার বছরেও শুরু হয়নি সাক্ষ্য, বিচারের আশায় কোর্টে ঘুরছেন ৭১ …
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950