রাজস্বখাতে ৪৩৭টি অস্থায়ী সহকারী সমাজসেবা অফিসারের পদসৃজন

১৮ মার্চ ২০২০, ০৪:০৫ PM

© লোগো

সমাজসেবা অধিদফতরের আওতায় ১১২টি ইউনিয়ন সমাজকর্মীর শূন্যপদের নিয়োগের প্রক্রিয়া চূড়ান্তপর্যায়ে রয়েছে এবং শিগগির পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পদক্ষেপ নেয়া হবে। এ ব্যাপারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়োগপ্রক্রিয়ার আলোকে দ্রুত একটি স্বচ্ছ নিয়োগকার্যক্রমের পদক্ষেপ নেয়া হচ্ছে। 

সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৮ম সভায় এ তথ্য জানানো হয়। আজ বুধবার মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম পর্যায়ে ২১৩টি এবং দ্বিতীয় পর্যায়ে ২২৪টিসহ রাজস্ব খাতের মোট ৪৩৭টি সহকারী সমাজসেবা অফিসারের পদ অস্থায়ী ভিত্তিতে সৃজন করা হয়েছে বলেও সভায় জানানো হয়। এছাড়া সমাজসেবা অধিদফতরের প্রথম শ্রেণীর ৩৮টি শূন্যপদের মধ্যে ৩৬টি এবং দ্বিতীয় শ্রেণীর ৩৪৩টি শূন্যপদের মধ্যে ৭০টি পদের নিয়োগ প্রস্তাব পিএসসিতে প্রক্রিয়াধীন। ২৬২টি সমাজসেবা অফিসারের পদ নিয়োগবিধিতে না থাকায় নিয়োগবিধি সংশোধনের কাজও প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিবন্ধিতা সম্পর্কিত সমন্বিত বিশেষ নীতিমালা-২০১৯ এর আলোকে প্রতিবন্ধী স্কুলের স্বীকৃতি ও এমপিওভূক্তির জন্য প্রাপ্ত আবেদনপত্রের যাচাই-বাছাইয়ের কার্যক্রম চলছে বলেও স্থায়ী কমিটিকে অবহিত করা হয় ।  

সভায় আরও জানো হয়, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনকে অধিদফতরে উন্নীত করার ব্যাপারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পৃষ্ঠপোষকমণ্ডলীর একটি সভা আহ্বানের কার্যক্রম চলছে।

আজ সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৮ম সভায় বিগত ৭ম সভার সিদ্ধান্তসমূহের অগ্রগতি পর্যালোচনা সভায় এসব তথ্য জানানো হয়।

সভায় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, সাগুফতা ইয়াসমিন এমপি, বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন এমপি, আ. কা. ম. সরওয়ার হোসেন এমপি, বেগম আরমা দত্ত এমপি, সমাজকল্যাণ সচিব মোহাম্মদ জয়নুল বারী প্রমুখ।

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৬০ ডলার করার দাবি
  • ১৩ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারিতে ৩১ বিষয়ে আবেদন পড়ল প্রায় ৪ লাখ
  • ১৩ নভেম্বর ২০২৬
লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৩১
  • ১৩ নভেম্বর ২০২৬
সপ্তাহে ২৫০০ টাকা চাঁদায় ব্যবসার সুযোগ, নাম বলায় বিক্রেতাকে…
  • ১৩ নভেম্বর ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসন বাড়ছে, সাপ্লিমেন্টারিতে বসা…
  • ১৩ নভেম্বর ২০২৬
পারিবারিক বিরোধের জেরে মারধর, ছোট ভাইয়ের মৃত্যুর অভিযোগ
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950