জনতা ব্যাংকে অফিসার পদে নিয়োগের পরীক্ষা স্থগিত

১৬ মার্চ ২০২০, ০৭:২২ PM

© ফাইল ফটো

বাংলাদেশের রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক লিমিটেডের অফিসার পদে নিয়োগের পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। আজ সোমবার সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক আরিফ হোসেন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় কর্তৃক প্রচারিত বিজ্ঞপ্তি নং-২৮/২০২০, তারিখ: ১০/০৩/২০২০ এর সূত্রে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, করোনা ভাইরাসজনিত পরিস্থিতির কারণে সরকারী নির্দেশে স্কুল, কলেজ বন্ধ ঘোষণা করায় এবং সম্ভাব্য জনসমাগম পরিহারকল্পে জনতা ব্যাংক লি:- এ ‘অফিসার (ক্যাশ)’ পদে নিয়োগের লক্ষ্যে আগামী ২০/০৩/২০২০ তারিখে অনুষ্ঠিতব্য এমসিকিউ টেস্ট পরীক্ষা স্থগিত করা হলো।

বিজ্ঞপ্তি

পরীক্ষার পরিবর্তিত তারিখ পরবর্তীতে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬
চারদিন ধরে নিখোঁজ আমেরিকার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নোবিপ্রবির …
  • ২১ এপ্রিল ২০২৬